বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ মে ২০২৫ ১৫ : ১৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ছ’বছরের সম্পর্কের পর নিজের ভালবাসার মানুষকে বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের বাসিন্দা কাইলি। কিন্তু বিয়ের পরেই তাঁর জীবনে এল নয়া মোড়। জীবনের সবচেয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। যা শুনে চমকে উঠেছেন সকলেই। কাইলি জানালেন, তাঁর বিবাহিত জীবনের মেয়াদ ছিল মাত্র ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টা। তিনি জানান, বিয়ের পরপরই অনুষ্ঠান ছেড়ে সোজা উধাও হয়ে গিয়েছিলেন তাঁর স্বামী। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি ওই ব্যক্তির। কাইলি জানান, ছ’বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
পরিবার-পরিজনের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠান করে বিয়ে হয় তাঁদের। কিন্তু চারহাত এক হওয়ার পরেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। ওই মহিলা জানান, ‘পুরো অনুষ্ঠানটা খুবই ভাল কাটছিল, আমার স্বপ্নের মানুষ আমার সঙ্গে ছিল। কিন্তু ঠিক তার পরই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সে গায়েব’। ঘটনা এখানেই শেষ নয়। গোটা বিষয়টা সামনে আসে কয়েক মাস পরে। কাইলি জানতে পারেন, তার ছ’বছরের প্রেমিক তাঁর নিজের বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
তিনি জানান, ‘ও এখন আমার বোনের সঙ্গে আছে। ও আমার সঙ্গে প্রতারণা করছিল। এখন আমি ওদের কারোর সঙ্গে দেখাও করি না, কথা বলা তো দূরের কথা’। ওই মহিলা স্বীকার করেন, সবথেকে খারাপ অবস্থা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের পরের দিন। পরিবারের সদস্যরা অনেকেই পরদিন ফোন করে জানতে চাচ্ছিলেন নবদম্পতির হানিমুন পরিকল্পনা কিংবা নতুন জীবনের শুরু নিয়ে। কিন্তু উত্তর দিতে পারছিলেন না তিনি। এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই সমবেদনা জানিয়েছেন কাইলিকে। আবার, খোলাখুলি নিজের অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য অনেকে কাইলির সাহসিকতারও প্রশংসা করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?