রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ মে ২০২৫ ১৫ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ভোপালে রাণী অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকীতে 'মহিলা সশক্তিকরণ মহা সম্মেলনে' অংশ নিয়ে বড়সড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল জঙ্গিনিধন অভিযান হল অপারেশন সিঁদুর। মোদির দাবি, পাকিস্তানের এতটা ভিতরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, যে পাক সেনাও সেটা কল্পনা করতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেছেন, "পহেলগাঁতে সন্ত্রাসবাদীরা কেবল রক্তাক্তই করেনি। তারা আমাদের সংস্কৃতিতে আক্রমণ করেছে। তারা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে। সন্ত্রাসবাদীরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং এই চ্যালেঞ্জ জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য ধ্বংসে পরিণত হয়েছে।"
চলতি বছর ২২শে এপ্রিল, লস্কর সন্ত্রাসবাদীরা বৈসারনে ২৬ জনকে গুলি করে হত্যা করেছিল। সেই হামলার প্রতিশোধ হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিয়ান চালায়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনা বাহিনী জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। স্বামীহারা নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই ওই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর।' যা নিয়ে হইচই পড়ে য়ায় দুনিয়াজুড়ে। পাল্টা আক্রমণ করে পাক বাহিনীও। যা প্রতিহত করে ভারতীয় বাহিনী। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে থাকে। শেষমেষ পাক অনুরোধে যুদ্ধবিরতি হয় দুই দেশের মধ্যে।
এ দিন সেই অপারেশন সিঁদুর নিয়ে সাফল্যের কতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "ভারত পাকিস্তানকে অবাক করে দিয়েছে কারণ আমাদের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানে শত শত কিলোমিটার প্রবেশ করে শিবিরগুলি ধ্বংস করা হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান হল অপারেশন সিঁদুর।"
সীমান্তে সবচেয়ে বেশি সার্জিক্যাল স্ট্রাইক কারা করেছে তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যবাহী।
প্রধানমন্ত্রী আরও বলেন যে, "ভবিষ্যতে যদি ভারতে আবার আক্রমণ করা হয়, তাহলে জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষক উভয়কেই এর জন্য চরম মূল্য তোখাতে হবে। অপারেশন সিঁদুর স্পষ্টভাবে এই বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদের মাধ্যমে ছায়া যুদ্ধ আর সহ্য করা হবে না। এখন, আমরা ওদের ঘরে ঢুকে মারব। যারাই জঙ্গিদের সাহায্য করবে তাদেরই ভয়ঙ্কর মূল্য চোখাতে হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?