শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভারতজুড়ে ৫০০ টাকার জাল নোটের বাড়বাড়ন্ত, গত ছয় বছরের সর্বাধিক, কমেছে ২০০০ টাকার জাল নোট: আরবিআই

RD | ৩১ মে ২০২৫ ১৪ : ০৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাজারে জাল ৫০০ টাকার নোটের রমরমা। বেড়েছে ২০০ টাকার জাল নোটের সংখ্যাও। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টেই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশের শীর্ষ ব্যাঙ্কের রিপোর্ট অনুসারে, গত এক বছরের মধ্যে দেশজুড়ে ৫০০ টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে ৩৭.৩ শতাংশ। যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। 
 
রিজার্ভ ব্যাঙ্ক গত বৃহস্পতিবার জাল নোট নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুসারে, ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে চিহ্নিত ৫০০ টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে ৩৭.৩ শতাংশ। ২০২৩-২৪ সালে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ছিল ৮৫,৭১১টি, যা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ১,১৭,৭২২টি। এই সংখ্যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।
 
২০০ টাকার নিচে জাল নোটের সংখ্যাও ১৩.৯ শতাংশ বেড়েছে। বর্তমানে জাল ২০০ টাকার নোটের সংখ্যা ৩২,৬০০টি। অন্যদিকে, ১০০ টাকার জাল নোট কমেছে প্রায় ২৩ শতাংশ, বর্তমানে এর সংখ্যা ৫১,০৬৯টি।
 
২০০০ টাকার জাল নোটের সংখ্যা ৮৬.৫ শতাংশ কমে গিয়েছে। বর্তমানে দেশে ৩,৫০৮টি জাল ২০০০ টাকার নোট রয়েছে। এই সংখ্যা গত অর্থবছরে সর্বোচ্চ ছিল ২৬,০৩৫টি। ২০০০ টাকার জাল নোট বৃদ্ধির জন্য তা বাজারে ছাড়া বন্ধ করা হয়েছিল। ব্যাঙ্কগুলির এই নোটগুলির ব্যাপক প্রক্রিয়াকরণকে দায়ী করা হয়েছিল।
 
২০২৩ সালের ১৯ মে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৩ সালের ১৯ মে লেনদেন শেষ হওয়ার সময় ২০০০ টাকার নোটগুলির মোট মূল্য ছিল ৩.৫৬ ট্রিলিয়ন টাকা, যা চলতি বছরের ৩০ এপ্রিল কমে ৬,২৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, বাজারে থাকা ২০০০ টাকার নোটের ৯৮.২৪ শতাংশ ফেরৎ পাঠানো হয়েছে।
 
৫০০ টাকার জাল নোটের বৃদ্ধি সত্ত্বেও, ২০২৫ অর্থবছরে বিভিন্ন মূল্যের মোট জাল নোট সনাক্তকরণের সংখ্যা ২,১৭,৩৯৬ পিসে নেমে এসেছে, যা ২০১৪ অর্থবছরে ছিল ২,২২,৬৩৮টি। আরবিআই রিপোর্টে সাম্প্রতিক বছরগুলিতে জাল নোট সনাক্তকরণের ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা তুলে ধরা হয়েছে।
 

নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া