মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

English Bulldog to Pug best Dogs for first time pet owners

লাইফস্টাইল | প্রথমবার কুকুর পুষতে চান? এই পাঁচটি প্রজাতি নতুন পোষ্যপ্রেমীদের জন্য একেবারে উপযুক্ত

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩১ মে ২০২৫ ১৩ : ১৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কুকুর মানেই নিঃশর্ত ভালবাসা, নির্ভেজাল সঙ্গ, আর একরাশ খুশি। কিন্তু প্রথমবার পোষ্য রাখার অভিজ্ঞতা একটু কঠিন হতে পারে—কোন প্রজাতির কুকুর পোষা হবে, কীভাবে তার দেখভাল করবেন, আদৌ সামলাতে পারবেন তো? এই সমস্ত ভাবনা মাথায় রেখে, বেছে নিতে পারেন এমন পাঁচটি কুকুরের প্রজাতি, যারা নতুন পোষ্যপ্রেমীদের জন্য একেবারে উপযুক্ত।

১. ল্যাব্রাডর রিট্রিভার
মিষ্টি স্বভাব, চটপটে বুদ্ধি, আর অপরিসীম ধৈর্য—এই তিনটি শব্দে ল্যাব্রাডরকে বর্ণনা করা যায়। ছোট থেকে বড়, সবাইকেই ভালবাসে। প্রথমবার কুকুর পুষছেন? তাহলে ল্যাব্রাডর হতে পারে আপনার নিঃসঙ্গতা কাটানোর শ্রেষ্ঠ সঙ্গী। সহজে প্রশিক্ষণ দেওয়া যায়, মানিয়ে নেয় যে কোনও পরিবেশে। তবে এদের হাঁটাতে হবে নিয়মিত, কারণ এদের দৌড়ঝাঁপের খুব দরকার।

২. গোল্ডেন রিট্রিভার
মন গলানো চোখ, কোমল স্বভাব আর ভরসা করার মতো ব্যবহার—গোল্ডেন রিট্রিভার যেন এক চলমান ভালবাসা। নতুন মালিকের সঙ্গে বন্ধুত্ব করতে একটুও সময় নেয় না। শিশুদের সঙ্গেও দিব্যি মানিয়ে নেয়। একটু বেশি লোম থাকায় নিয়মিত ব্রাশ করতে হয়, তবে এরকম মনের মতো পোষ্য পাওয়া সত্যিই দুর্লভ।

৩. শিহ জু
ছোটখাটো, লম্বা লোমে ঢাকা, একেবারে রাজকীয় চেহারা। চীনের রাজপরিবারে এক সময় এই কুকুরের দাপট ছিল। তবে আজকের দিনে শহুরে ফ্ল্যাটে পোষার জন্য আদর্শ শিহ জু। কম জায়গাতেই দিব্যি মানিয়ে নেয়। ততটা দৌড়ঝাঁপের প্রয়োজন হয় না, তাই বয়স্কদের বা কর্মব্যস্ত দম্পতিদের জন্যও আদর্শ।

৪. পাগ 
ছোটখাট গড়ন, মোটা গাল, আর হাসিমুখে তাকিয়ে থাকা এক আশ্চর্য প্রাণী—পাগ! অ্যাডভার্টাইজমেন্টে আমরা যাকে দেখতে অভ্যস্ত, সে কিন্তু বাস্তবেও সমান প্রাণোচ্ছল। যত্ন নেওয়া তুলনামূলকভাবে সহজ। তেমন দৌড়ঝাঁপও দরকার নেই। শিশুদের সঙ্গে থাকতে ভালোবাসে। তবে গরমে একটু অসুবিধা হয়, তাই এয়ার কন্ডিশনড ঘর না হলেও ঠান্ডা পরিবেশ দরকার।

৫. ইংলিশ বুলডগ
বুলডগ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গম্ভীর চেহারা, কুঁচকে থাকা মুখ, আর ভারি শরীর। কিন্তু এই চেহারার আড়ালেই লুকিয়ে আছে এক আদুরে, মিষ্টি মনের বন্ধু। ইংলিশ বুলডগ আসলে খুবই শান্ত স্বভাবের, নিঃশব্দ সঙ্গী। প্রথমবার পোষ্য রাখতে চান অথচ খুব বেশি দৌড়ঝাঁপ বা প্রশিক্ষণের ঝামেলায় যেতে রাজি নন? তাহলে বুলডগ-ই হতে পারে আপনার জন্য একেবারে পারফেক্ট। তবে মাথায় রাখতে হবে—ইংলিশ বুলডগদের শ্বাসপ্রশ্বাসের সমস্যা হতে পারে, গরমে কষ্ট পায় বেশি। তাই ঠান্ডা পরিবেশ ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা প্রয়োজন। এ ছাড়া বেশি খেলাধুলার দরকার নেই, খাওয়াদাওয়ায় একটু নিয়ন্ত্রণ রাখলে দিব্যি থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া