মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বন্যা পরিস্থিতি, একাধিক জায়গায় নেমেছে ধস, উত্তর সিকিমে জারি লাল সতর্কতা 

Rajat Bose | ৩১ মে ২০২৫ ১২ : ০২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রবল বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত উত্তর সিকিম। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শুক্রবার সারারাতের বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তার। একাধিক এলাকায় নেমেছে ধস। শনিবার থেকে জারি হয়েছে লাল সতর্কতা।


স্থানীয় সূত্রে খবর, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন। টুং চেকপোস্টের কাছে ধস নামার ফলে সেখানকার রাস্তা বন্ধ। অতি ভারী বৃষ্টিতে সিকিমের সাত মাইলের নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝে ধস নেমেছিল। সেখানে একটি তেলবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির জন্য উত্তর সিকিমের ফিদাং গ্রাম প্রায় বন্যা কবলিত। তিস্তার নিম্নস্তরে জল ক্রমশ বাড়ছে।


ইতিমধ্যেই সিকিম সরকার উত্তর সিকিমের মঙ্গন জেলায় লাল সতর্কতা জারি করেছে। সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিস্তা প্লাবিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ডিকচু, সিংথামের মতো এলাকা। তিস্তা সংলগ্ন বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। তিস্তা সংলগ্ন এলাকা থেকে তাদের অন্যত্র সরিয়ে আনার জন্য সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে সিকিম সরকার। 


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ১০০০ ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন ছিলেন। তাঁরা পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ত্রিপুরার বাসিন্দা। এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের খোঁজ এখনও মেলেনি। তিস্তা ফুঁসে ওঠায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

এদিকে, আলিপুরদুয়ারের বীরপাড়ায় ধস নেমে অবরুদ্ধ হাইওয়ে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া