রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ মে ২০২৫ ০৯ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শনিবার পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে দ্বিতীয় দফার সিভিল ডিফেন্সের মহড়া ‘অপারেশন শিল্ড’ অনুষ্ঠিত হতে চলেছে। মূলত পশ্চিম সীমান্ত সংলগ্ন সংবেদনশীল এলাকাগুলিতে জরুরি পরিস্থিতিতে কী করা উচিত তারই প্রশিক্ষণ দেওয়া হবে এই বিশেষ মক ড্রিলে। এতে অংশ নিচ্ছে জম্মু ও কাশ্মীর, গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান। সফলভাবে ‘অপারেশন সিঁদুর’-এর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রথমবার নিরাপত্তার মক ড্রিলের সাক্ষী থেকেছিল দেশ।
তার কয়েক ঘণ্টা পরেই পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। উড়িয়ে দেওয়া হয় একাধিক সন্ত্রাসঘাঁটি। এই মক ড্রিলের নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে রয়েছে ব্ল্যাকআউট, সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, ও জরুরি পরিষেবায় সাড়া দেওয়া। সরকারি এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবারের মহড়া শুরু হবে বিকেল ৫টা থেকে এবং একাধিক এলাকায় চালানো হবে।
জম্মুতে রাত ৮টা থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট অনুশীলন করা হবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত সময়ে সব আলো নিভিয়ে জানালা ঢেকে রাখতে। স্থানীয় প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে, এটা শুধুই মক ড্রিল। চিন্তার কোনও কারণ নেই। চণ্ডীগড়ে রাত ৮টা থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত কিশনগড় ও আইটি পার্ক এলাকায় ব্ল্যাকআউট থাকবে। সেক্টর ৪৭-এ পূর্ণাঙ্গ মহড়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য ও ২০ জনকে সরানোর অনুশীলন করা হবে।
আহমেদাবাদের শাহিবাগ ক্যান্টনমেন্ট ও বিরমগাম পুলিশ লাইনে বিকেল ৫টা থেকে মহড়া শুরু হবে। রাত ৭টা ৪৫ মিনিটে ব্ল্যাকআউট দিয়ে সমাপ্ত হবে মহড়া। অমৃতসরে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মহড়া চলবে এবং রাত ৮টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে। দ্বিতীয় ধাপে অপারেশন শিল্ডের মূল লক্ষ্য হল জরুরি পরিস্থিতিতে জনসাধারণের প্রতিক্রিয়া এবং জরুরি পরিষেবাগুলির প্রস্তুতি পরীক্ষা, বিশেষ করে এয়ার অ্যাটাক, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রস্তুত রাখা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?