রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিশাল সুবিধা পেতে চলেছেন রাজ্যসভার সাংসদরা, তালিকায় স্মার্ট টিভি, প্রজেক্টর-সহ অত্যাধুনিক সব গ্যাজেট

RD | ৩০ মে ২০২৫ ২০ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সংসদীয় দায়িত্ব পালনের উপহার। এবার রাজ্যসভার সাংসদরা পেতে চলেছেন স্মার্ট টিভি, স্মার্ট প্রজেক্টর স্মার্ট টিভি, স্মার্ট প্রজেক্টর, পোর্টেবল প্রজেক্টর স্ক্রিন, ট্যাবলেট কম্পিউটার, কীবোর্ড, স্মার্ট স্পিকার-সহ অত্যাধুনিক সব গ্যাজেট। এছাড়াও মিলবে স্মার্ট ওয়াচ-ও। আর্থিক অধিকারের একটি প্রকল্পের মাধ্যমে সদস্যদের কম্পিউটার সরঞ্জাম উপলব্ধ করা হবে।

আর্থিক অধিকারের একটি প্রকল্পের মাধ্যমে এই সব সুবিধা ভারতীয় সংসদের উচ্চকক্ষের সাংসদদের দেওয়া হবে বলে জানা গিয়েছে। সাংসদরা যাতে নিজেদের দায়িত্বভার আরও সুচারুভাবে পালন করতে পারেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের অধীনে কম্পিউটার সরঞ্জাম এবং সফ্টওয়্যার কেনার জন্য একজন রাজ্যসভার সদস্যের আর্থিক অধিকার: 

ক) তিন বছরেরও বেশি সময় ধরে রাজ্যসভায় নির্বাচিত/মনোনীত হলে ২,০০,০০০/- টাকা।

খ) তিন বছর বা তার কম মেয়াদের জন্য কোনও শূন্যপদে উপনির্বাচনে রাজ্যসভায় নির্বাচিত/মনোনীত হলে ১,৫০,০০০/- টাকা।

গ) একজন সদস্য তাঁর মেয়াদের তিন বছর পরে অতিরিক্ত ১,০০,০০০/- টাকা পাবেন। তবে শর্ত হল যে- তবে এক্ষেত্রে তাঁর সাংসদ পদের মেয়াদ আরও অন্তত ছয় মাসের বেশি থাকতে হবে।

রাজ্যসভার সাংসদরা ইতিমধ্যেই ডেস্কটপ, ল্যাপটপ, পেনড্রাইভ, প্রিন্টার, স্ক্যানার, ইউপিএস এবং স্মার্ট ফোনের মতো সুবিধা পেয়ে থাকেন। এখন, এই তালিকায় আরও নতুন গ্যাজেট যুক্ত হয়েছে হচ্ছে। 

সাংসদরা যেসব গ্যাজেট পাবেন-

স্মার্ট টিভি এবং স্মার্ট ডিসপ্লে
স্মার্ট প্রজেক্টর এবং পোর্টেবল প্রজেক্টর স্ক্রিন
ট্যাবলেট কম্পিউটার এবং কীবোর্ড
স্মার্ট স্পিকার এবং পরিধেয় জিনিসপত্র (যেমন স্মার্টওয়াচ)

এছাড়াও আইটি সরঞ্জামের আনুষঙ্গিক জিনিসপত্র/প্রয়োজনীয় জিনিসপত্র -

অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার
স্পিকার
হেডফোন
মাইক্রোফোন
ওয়েবক্যাম
ব্লুটুথ হেডসেট/এয়ারপড

এইসব কেনার অর্থ দাবি করার জন্য রাজ্যসভার সংসদ সদস্যদের ক্রয়-বিল উপস্থাপন করতে হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া