শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বিশ্ব তামাক দিবস উপলক্ষে অ্যাপোলো হাসপাতালের ক্যানসার মুক্ত সমাজ গঠনে অভিনব উদ্যোগ: স্ক্রিনিং টেস্ট

Reporter: গোপাল সাহা | লেখক: AD ৩০ মে ২০২৫ ১৮ : ৫২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আজ ৩০ মে বিশ্ব তামাক দিবস। আর আজকের দিনেই সমাজকে সচেতন ও ক্যান্সারমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ হল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টার। হাত বাড়িয়ে দিয়েছে ইশা ফাউন্ডেশন। একে অপরের পরিপূরক হয়ে সমাজকে ক্যান্সারমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ দুই প্রতিষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো ক্যান্সার সেন্টারের চিকিৎসক সুপ্রতিম ভট্টাচার্য, অর্পিতা সূত্রধর, সুরিন্দর সিং ভাটিয়া, সৈকত গুপ্ত, তাপস কর-সহ একাধিক চিকিৎসকরা। উপস্থিত ছিলেন ইশা ফাউন্ডেশন-এর ডঃ রিতা আকা।

চিকিৎসাশাস্ত্র মতে, মুখে কর্কট রোগ অর্থাৎ ওরাল ক্যান্সার আক্রান্তের মূল কারণ তামাক, গুটকা, সিগারেট খাওয়া। ওরাল ক্যান্সারে ৯০ শতাংশ স্কোমাস-সেল কারসিনেমা (Squamous cell carcinoma)। বিশেষজ্ঞদের মতে, বিশ্বে প্রতি ৫.৮ সেকেন্ডে এই রোগে এক জনের মৃত্যুর হয়। যেখানে বিশ্বের সমস্ত ক্যান্সারের মধ্যে ওরাল ক্যান্সার ৫ শতাংশ সেখানে ভারতে ৪০ শতাংশ। প্রত্যি বছর ৭৭ হাজার নতুন রোগী শনাক্ত হন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, এই রোগে আক্রান্তের সিংহভাগ ৪০ বছর বা তার নীচে। বেশির ভাগই গুটকা, তামাক ও সিগারেট খাওয়ার কারণে।

চিকিৎসকদের মতে, এটি এখন জাতীয় স্বাস্থ্য সঙ্কটে পরিণত হয়েছে। সমগ্র বিশ্ব জুড়ে ওরাল ক্যান্সারের কেসগুলির মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই হলেন ভারতীয় রোগী। যার মধ্যে বার্ষিক মৃত্যুর সংখ্যা ৫২ হাজার। এই রোগের থেকে বেঁচে যাওয়ার হার মাত্র ৫০ শতাংশ। উন্নত দেশগুলিতে এই হার উল্লেখযোগ্যভাবে বেশি।

ভারতের শহর এবং গ্রামীণ উভয় অঞ্চলে তামাক সেবনের হার বৃদ্ধি এই আশঙ্কাজনক প্রবণতাকে আরও গুরুতর করেছে। তামাক সেবন বৃদ্ধিতে পারিবারিক সেবনের খরচ সমীক্ষায় (২০২২–২৩) আরও ভালোভাবে দেখতে পাওয়া যায়। এই সমীক্ষায় পান, তামাক, এবং অন্যান্য মাদকদ্রব্যগুলির উপর ব্যয় বৃদ্ধি পেতে দেখা গিয়েছে।

বিশ্ব তামাকবিরোধী দিবস উপলক্ষে, অ্যাপোলো ক্যান্সার সেন্টার (ACC)-এর উদ্যোগে #OraLife, যেটি হল ওরাল ক্যান্সারের গোড়াতেই নির্ণয় করা সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত স্ক্রিনিং উদ্যোগ। উদ্যোগটি জনসচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং তামাক ব্যবহারকারী, মদ্যপানকারী, HPV-16 সংক্রামিত এবং পূর্বে মুখগহ্বরে ক্ষত থাকা ব্যক্তি, বিশেষ করে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য নির্দিষ্ট চিকিৎসার উপর জোর দেয়।

অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, কলকাতা-ইস্টার্ন রিজিওনের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডঃ সুরিন্দর সিং ভাটিয়া বলেন, “এই উদ্যোগটি অঙ্কোলজির সামগ্রিক পরিচর্যায় অ্যাপোলো ক্যান্সার সেন্টারের নেতৃত্বের সাক্ষ্য বহন করে। আমাদের মিশন শুধু চিকিৎসা করাই নয়, আমাদের লক্ষ্য হল তাঁদের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার জ্ঞান সম্পর্কে সচেতন করা। ঈশা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের সহযোগিতা সম্মিলিত পরিচর্যার বিষয়ে আমাদের বিশ্বাস তারই প্রমাণ দেয়। এখানে গোড়াতেই রোগনির্ণয় এবং মানসিক সুস্থতা উভয়ই গুরুতর।”

সার্জিকাল অঙ্কলজি কনসালটেন্ট ডঃ তাপস কর বলেন, “আমাদের উদ্দেশ্য হল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার একটি সংস্কৃতির প্রতিপালন করা। ওরাল ক্যান্সার গোড়াতেই নির্ণয় অত্যন্ত সহজে চিকিৎসা করা যায়। আমরা ৩০ বছরের বেশি বয়সী, বিশেষত তামাক ব্যবহারকারীদের স্ক্রিনিং করার জন্য অনুরোধ জানাচ্ছি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া