শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভারতীয় অর্থনীতিতে অশনিসংকেত? কমল দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি, চার বছরে সর্বনিম্ন

RD | ৩০ মে ২০২৫ ১৮ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে অর্থনীতির বৃদ্ধির হার ৬.৫ শতাংশ। যা গত চার বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারের গতির নিরিখে সর্বনিম্ন। শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিস (এনএসও) এই তথ্য প্রকাশ করেছে।

২০২৪-২৫ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধি শ্লথ হয়েছে। সেই সময় জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ। যার ফলে গত অর্থবর্ষে বার্ষিক জিডিপি বৃদ্ধির হারও সার্বিকভাবে কমে ৬.৫ শতাংশে নেমেছে। 

২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে অর্থনীতিক বৃদ্ধি কমেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপির গতি ৯.২ শতাংশ ছিল। অর্থনৈতিক বৃদ্ধির নিম্নগতি আদতে দেশের অর্থনীতির শ্লথগতির দিকনির্দেশ। 

২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের অর্থনীতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ। ২০২১-২০২২ অর্থবর্ষে এই বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। পরিসংখ্যানের নিরিখে, মহামারীর সময় দেশের আর্থিক বৃদ্ধির হারের গতি ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় বেশি ছিল।

কেন্দ্রীয় তথ্যে প্রকাশ, ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপির গতি ৯.২ শতাংশ ছিল। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে ৭.৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ছিল। কিন্তু, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি যথাক্রমে ৬.৫ শতাংশ, ৫.৬ শতাংশ এবং ৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ) অনুমান করেছে যে, ভারত চলতি বছরের শেষ নাগাদ অর্থনৈতির নিরিখে জাপানকে ছাড়িয়ে যাবে। ভারতীয় অর্থনীতি ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। কিন্তু, অর্থনৈতিক বিকাশের শ্লথগতি ভারতের সেই আশায় জল ঢেলের উপক্রম।  

 

 

 

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া