শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ মে ২০২৫ ২৩ : ০৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বাজারে এখন নানা রকম হেল্থ ড্রিঙ্কের ভিড়। কেউ বলেন গাজরের রস, কেউ আবার পেয়ারার জুসে মজেছেন। কিন্তু এই ভিড়ে নীরবেই নিজের কাজটা করে চলেছে এক মুখচোরা নায়ক— বিট! চোখধাঁধানো রঙ, মাটির গন্ধ মেশানো স্বাদ আর পুষ্টিগুণে ভরপুর বিটের রস একেবারে সুপারফুড। চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলেই জানাচ্ছেন, প্রতিদিন এক গ্লাস করে খালি পেটে বিটের রস খান।
১. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
বিটের রসে থাকে নাইট্রেট নামের এক আশ্চর্য যৌগ, যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এটি রক্তনালীকে প্রসারিত করে, ফলে রক্ত চলাচল হয় মসৃণ। রক্তচাপ স্বাভাবিক থাকে। গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটের রস একটি কার্যকরী প্রাকৃতিক বিকল্প হতে পারে।
২. রক্তশূন্যতার সঙ্গে যুদ্ধ করে বিট
আয়রনের দারুণ উৎস বিট। যাঁরা অ্যানিমিয়ায় ভোগেন, তাঁদের জন্য বিটের রস হতে পারে এক উপকারী বন্ধু। আয়রন হেমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, ফলে শরীরে অক্সিজেন পৌঁছয় ঠিকঠাক। নিয়মিত বিটের রস খেলে ক্লান্তি দূর হয়, চেহারাতেও ফিরে আসে ঔজ্জ্বল্য।
৩. কিডনির ডিটক্স
বিটের রসে থাকা বিটালেইন নামক অ্যান্টি-অক্সিডেন্ট কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি শরীরের টক্সিন বের করতে সহায়তা করে এবং লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে। তাই বিটের রস শুধু রক্ত নয়, শরীরকেও করে তোলে নির্মল।
৪. ব্যায়ামে সহায়ক
জিমে ঘাম ঝরাচ্ছেন? দৌড়ঝাঁপ করছেন সকালে? বিটের রস হতে পারে আপনার নতুন প্রাকৃতিক ‘এনার্জি ড্রিঙ্ক’। নাইট্রেট থেকে উৎপন্ন নাইট্রিক অক্সাইড পেশির মধ্যে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। ফলে দীর্ঘক্ষণ ব্যায়াম করলেও সহজে ক্লান্তি আসে না।
৫. মস্তিষ্কে জোগায় তাজা রক্ত, বাড়ায় মনোযোগ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় মস্তিষ্কে রক্তপ্রবাহ। গবেষণা বলছে, বিটের রস খেলে তা আবার সচল হতে পারে। বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রংশ প্রতিরোধে বিটের রস কার্যকরী হতে পারে। তরুণ প্রজন্মের ক্ষেত্রেও এটি মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?