রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | নারী শক্তির জয়জয়কারে ভারতে নয়া ইতিহাস! ৩৩২ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এনডিএ স্নাতক হলেন ১৭ তরুণী

RD | ৩০ মে ২০২৫ ২২ : ০৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) থেকে প্রথম স্নাতক হলেন ১৭ মহিলা ক্যাডেটস। এই প্রথম এনডিএ থেকে পাশআউট প্যারেড 'অন্তিম পাগ'-এ ৩০০ জন পুরুষ সহপাঠীর সঙ্গে পাল্লা দিয়ে অংশ নেন প্রতিরক্ষা বিভাগের হবু ১৭ জন মহিলা অফিসার। 

শুক্রবার নৌ, স্থল ও বিমানবাহিনীর খাড়কওয়াসলার ত্রিশক্তি প্রশিক্ষণ কলেজের ক্ষেত্রপাল প্যারেড গ্রাউন্ডে ছিল এনডিএ-এর কোয়েড ব্য়াচের স্নাতক সম্মান কীর্তি উদযাপনের দিন।

ভারতীয় নারী জাতির ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেল এই ১৭ জন অসম সাহসী তরুণীর নাম। 

২০২১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ পরীক্ষা এনডিএতে মহিলা নিয়োগের অনুমতি দিয়েছিল। এটা ছিল এনডিএ-র ১৪৮-তম ব্যাচ। একাডেমির ক্যাডেট ক্যাপ্টেন উদয়বীর নেগি ১৪৮তম কোর্সের কুচকাওয়াজের নেতৃত্ব দেন। এই পাসিং আউট প্যারেডের পর্যবেক্ষক ছিলেন প্রাক্তন সেনাপ্রধান এবং মিজোরামের বর্তামান রাজ্যপাল জেনারেল ভি কে সিং।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জেনারেল ভি কে সিং বলেছেন, "বৃহত্তর অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের দিকে আমাদের সম্মিলিত যাত্রায় এটি একটি ঐতিহাসিক মাইলফলক।" হবু ১৭ জন মহিলা অফিসারকে দেশের 'নারী শক্তি' বলে উল্লেখ করেছেন সিং। তাঁর কথায়, "এই যুবতীরা শুধুমাত্র নারী উন্নয়ন নয় বরং নারী-নেতৃত্বাধীন উন্নয়ন-কে মূর্ত করেছেন।"

এই বছর, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে ১৭ জন মহিলা-সহ ৩৩৯ জন ক্যাডেটকে তাদের ডিগ্রি এবং কোর্স সমাপ্তির সার্টিফিকেট দেওয়া হয়েছে।

পাসিং আউট ক্যাডেটদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৪ জন, কম্পিউটার বিজ্ঞান বিভাগে ৮৫ জন এবং কলা বিভাগে ৫৯ জন ছিলেন। সকলকেই জেএনইউ ডিগ্রি দেওয়া হয়েছে। ইতিমধ্যে, বিটেক বিভাগের ১১১ জন নৌ ও বিমান বাহিনীর ক্যাডেট তিন বছরের কোর্স সমাপ্তির সার্টিফিকেট পেয়েছেন। তবে, বিটেক বিভাগের সকল নৌ ও বিমান বাহিনীর ক্যাডেটকে যথাক্রমে তাদের নিজ নিজ প্রাক-কমিশনিং প্রশিক্ষণ একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ার ফোর্স একাডেমি (এএফএ)-তে এক বছরের প্রশিক্ষণ সম্পন্ন করার পরে ডিগ্রি দেওয়া হবে।।

ক্যাডেট লাকি কুমার বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। ব্যাটালিয়ন ক্যাডেট ক্যাপ্টেন প্রিন্স কুমার সিং কুশওয়াহ কম্পিউটার বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। ডিভিশন ক্যাডেট ক্যাপ্টেন শ্রীতি দক্ষ কলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন এবং একাডেমি ক্যাডেট ক্যাপ্টেন উদয়বীর সিং নেগি বিটেক বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।

ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, ক্যাডেটদের ভারতের সেনাবাহিনীর তিন ক্যাটাগরি-  সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী-তে তিন বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত ক্যাডেটদের একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সের পাঠ্যক্রমটিতে একাডেমিক বিষয়, শারীরিক সুস্থতা এবং নেতৃত্ব বিকাশের বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। সামরিক জীবনের চাহিদা পূরণের জন্য ক্যাডেটদের প্রস্তুত করার লক্ষ্যেই এই ধরণের পাঠক্রম।

এনডিএ কোর্স সম্পন্ন করার পরপরই, ক্যাডেটদের নিজ নিজ সার্ভিস একাডেমিতে পাঠানো হয়। প্রাক কমিশনের জন্য সেনাবাহিনী ক্ষেত্রে IMA, নৌবাহিনীর জন্য INA এবং বিমানবাহিনীর জন্য AFA প্রশিক্ষণ দেয়।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া