বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ব্যাধি-বিপর্যয়-মৃত্যু, চলতি বছরে অপেক্ষা করে আছে…. 

Kaushik Roy | ৩০ মে ২০২৫ ২০ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বব্যাপী অস্থিরতা এবং উত্তেজনার আবহে চার প্রখ্যাত জ্যোতিষী বাবা ভাঙা, নসত্রাদামুস, আথোস সালোমে এবং নিকোলাস আওজুলা ২০২৫ সালকে কেন্দ্র করে একাধিক ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছেন। যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই বছরেই বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যুদ্ধ শুরু হতে পারে যাতে ঘটতে পারে মানবজাতির পতন। বুলগেরিয়ার প্রখ্যাত জ্যোতিষী বাবা ভাঙা জানাচ্ছেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে ভয়াবহ ভূমিকম্প দেখা দেবে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, যা মানবজাতির পতনের সূচনা করবে। 

ফরাসি ভবিষ্যদ্বক্তা নসত্রাদামুস তার এক বিখ্যাত বইয়ে লিখেছিলেন, যুক্তরাজ্যে ঘটে যাওয়া এক নিষ্ঠুর যুদ্ধের কথা। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন এক নতুন মারাত্মক মহামারির। যা কোভিড-১৯ এর মতো হতে পারে, আবার বিশ্বজুড়ে আতঙ্কও ছড়িয়ে দিতে পারে। ‘জীবন্ত নসত্রাদামুস’ নামে খ্যাত আথোস সালোমের মতে দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ব্রাজিলিয়ান মনোবিদ এবং ‘জীবন্ত নসত্রাদামুস’ নামে খ্যাত আথোস সালোমে দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় আসন্ন। সবচেয়ে খারাপ সময়টা এখনও বাকি রয়েছে। এই যুদ্ধ শুধু মানুষের নয় বরং প্রযুক্তি ও সাইবার অস্ত্র দিয়েও হবে।

একবিংশ শতাব্দীর যুদ্ধে ব্যবহৃত হবে একাধিক নতুন যুদ্ধপদ্ধতি। তাঁর কথায়, ‘এটা শুধু মানুষের নয়, যন্ত্রেরও যুদ্ধ’। লন্ডনের হিপনোথেরাপিস্ট ও ভবিষ্যদ্বক্তা নিকোলাস আওজুলার মতে, বছরের মাঝামাঝি সময়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তার মতে, ধর্ম এবং জাতীয়তাবাদের নামে মানুষ একে অপরের বিরুদ্ধে অমানবিক ও ভয়ঙ্কর সহিংসতা চালাবে। এই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী এমন এক সময়ে এসেছে যখন বিশ্বের একাধিক ক্ষমতাশালী দেশের মধ্যে উত্তেজনা চলছে। সদ্য ভারত-পাক সংঘাতের পরিস্থিতি শান্ত হলেও সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে। এমনকি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও কোনও সমাধান হয়নি। যদিও এই ভবিষ্যদ্বাণীগুলি সত্যি হবে কিনা, তা সময়ই বলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া