রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ডাক্তারের ভুলে ব্যাকটেরিয়া মাথায় উঠে বিপত্তি, দাঁত দেখাতে গিয়ে রোগীদের পরিণতি জানলে শিউরে উঠবেন

Kaushik Roy | ৩০ মে ২০২৫ ২০ : ০৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সামান্য দাঁতের চিকিৎসা করাতে গিয়ে মৃত্যু হল আটজন রোগীর। অথচ তাঁরা সম্পূর্ণ সুস্থ ছিলেন বলেই জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলার ভানিয়ামবাড়ি শহরের একটি ডেন্টাল ক্লিনিকে। জানা গিয়েছে, মারাত্মক এক ব্রেন ইনফেকশনের কারণে এই ঘটনাগুলি ঘটেছে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে। জানা গিয়েছে, মৃতরা সকলেই নিউরোমেলিওয়েডোসিস নামক একটি বিরল ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করায় রোগীদের কেউই আর প্রাণে বাঁচেননি। ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি এবং তামিলনাড়ু স্বাস্থ্য দপ্তরের যৌথ তদন্তে জানা গিয়েছে, ওই ডেন্টাল ক্লিনিকে স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি একেবারেই মানা হত না।

চিকিৎসকরা দাবি করছেন, অস্ত্রোপচারের একটি যন্ত্র থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। অভিযোগ, এই যন্ত্রটি প্রথমে একটি স্যালাইনের বোতল খোলার জন্য ব্যবহৃত হয়েছিল। সেখান থেকেই সংক্রমণ ছড়ায় বলে অনুমান করা হচ্ছে। পরে ওই বোতল একাধিক রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই ক্লিনিকে চিকিৎসা করানো ১০ জন রোগীর মধ্যে ৮ জনেরই মৃত্যু ঘটে। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. অ্যাঞ্জেল মিরাকলিন থিরুগনানাকুমার জানান, সাধারণত এই ব্যাকটেরিয়া রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়।

কিন্তু মুখের ভেতরে ব্যবহৃত হওয়ায় এটি স্নায়ুর মাধ্যমে ধরে সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়। যার ফলে আরও দ্রুত ছড়ায় সংক্রমণ। Burkholderia Pseudomallei নামের এই ব্যাকটেরিয়া সাধারণত দূষিত মাটি ও জলে পাওয়া যায় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এই ব্যাকটেরিয়া আক্রমণ করলে জ্বর, মাথাব্যথা, জিভ জড়িয়ে যাওয়া, চোখে সমস্যা এবং অনেক সময় মুখের পক্ষাঘাতেও আক্রান্ত হতে পারেন রোগী। তামিলনাড়ুর স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর ডা. টি এস সেলভবিনায়গম জানান, ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে। পাশাপাশি সব চিকিৎসা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া