বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ মে ২০২৫ ১৯ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া খেতে গিয়েছিলেন বাড়ির ছাদে। একটু শান্তির বদলে যা ভয় পেলেন তরুণী, সোশ্যাল মিডিয়ায় ছুটে গিয়ে সাহায্য চাইলেন। জানতে চাইলেন সমাধানের উপায়।
ঠিক কী হয়েছে? সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী জানিয়েছেন, কানে ফোন নিয়েই এক সন্ধেয় তিনি ছাদে গিয়েছিলেন। আচমকাই দেখেন পাশের বাড়ির এক তরুণ, তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। প্রথমে বিশেষ পাত্তা দেননি। ভেবেছিলেন এমনিই হয়তো।
কিছুক্ষণ পরে বিষয়টি আর এড়িয়ে যেতে পারেননি। দেখেন, এমনি 'র্যানডম' নয়, দীর্ঘক্ষণ ধরে ওই যুবক তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। সোশ্যালমিডিয়া পোস্টে যুবতী লিখেছেন, ‘আমি লক্ষ করলাম সে হাঁটু গেড়ে বসে আছে এবং সরাসরি আমার দিকে তাকিয়ে থাকা অবস্থায় হস্তমৈথুন শুরু করেছে।‘ অচেনা পড়শি যুবকের কাণ্ডে তিনি চরম হতবাক হন, ভয় পান বলেও জানান।
প্রমাণ রাখতে ওই অবস্থাতেও তিনি যুবকের বেশকিছু ভিডিও, ছবি তুলে রাখেন। সেই সময়েও যুবক এক দৃষ্টিতে যুবতীর দিকে তাকিয়ে ছিলেন বলে তাঁর দাবি। যুবতী গোটা ঘটনা বর্ণনার সময় এও উল্লেখ করেছেন, তিনি কিন্তু সম্পূর্ণ, ঢাকাঢুকি জামাকাপড় পরে ছিলেন।
তবে পোস্টে যুবতী এও জানিয়েছেন গোটা ঘটনায় পরিবার কিংবা পুলিশকে না জানিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইছেন। তাঁর যুক্তি, যদি পরিবারকে জানান, তাহলে পরিবার হয় তাঁকেই দোষ দেবে, অন্যথা অতিরিক্ত চোখে চোখে রাখবে, যেটা চাইছেন না।
অন্যদিকে পুলিশকে জানাননি, কারণ তাঁর ভয় ওই অচেনা যুবক ইতিমধ্যে তাঁর বাসস্থান বুঝতে পেরেছেন। ঘটনা পুলিশ পর্যন্ত গড়ালে যদি আরও খারাপ কোনও ঘটনা ঘটান? সেই ভয়েই পুলিশকেও এড়িয়ে গিয়েছেন।
নেটিজেনরা মতামত জানিয়েছেন। কেউ বলেছেন, আরও অন্যান্য মহিলাদের সঙ্গে ওই যুবক এই দুর্ব্যবহার করার আগে উচিত পুলিশে জানানো। কেউ কেউ বলছেন যুবতীর উচিত নিজের এবং ওই যুবকের পরিবারকেও ঘটনা সম্পর্কে বিশদে জানানো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?