বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ মে ২০২৫ ১৮ : ৪১Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ বিশ্বজুড়ে এখন ডায়াবেটিসের বাড়বাড়ন্ত। ভারতও তার ব্যতিক্রম নয়। বর্তমানে দেশে প্রতি সাতজনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। এমনকী সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, ২০৫০ সালের মধ্যে ভারতে ৭৩ শতাংশ ডায়াবেটিকের সংখ্যা বাড়বে। শুধু তাই নয়, মধুমেহ রোগে মৃত্যুর গ্রাফও ত্রমশ উর্ধ্বমুখী। তাছাড়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে নানা জটিল রোগের ঝুঁকি বাড়তে থাকে। তাই আপনি যদি প্রি-ডায়াবেটিক হন তাহলেও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত। জরুরি।
প্রি-ডায়াবেটিস হল এমন একটি শারীরিক অবস্থা যেখানে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, কিন্তু টাইপ ২ ডায়াবেটিস হিসেবে বিবেচিত হওয়ার মতো বেশি নয়। তবে এটি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার মতো একটি সতর্কতামূলক লক্ষণ বটে। বেশিরভাগ সময়ে স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে প্রি-ডায়াবেটিসসে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সঙ্গে আয়ুর্বেদ মতে, নিয়মিত তিনটি পানীয়তে চুমুক দিলেই নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার পরিমাণ।
১. করলার রসঃ করলার রস ডায়াবেটিস রোগীদের জন্য একটি ঔষুধ হিসেবে বিবেচিত হয়। তেতো স্বাদের এই সবজিতে চ্যারান্টিন এবং মোমরডিসিন নামক যৌগ রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, টানা ৩০ দিন সকালে খালি পেটে করলার রস খেলে ডায়াবেটিস বশে থাকে। চাইলে তেতো স্বাদ কমাতে এতে টমেটোর রসও যোগ করতে পারেন।
২. স্ট্রিং বিনস টিঃ স্ট্রিং বিনস বা ফ্রেঞ্চ বিনস দিয়ে তৈরি চা শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকর। এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে, যা আপনার অগ্ন্যাশয়ের স্বাস্থ্যের জন্য সহায়ক। পাঁচটি স্ট্রিং বিনসকে লম্বালম্বি দশ টুকরো করে কেটে দেড় কাপ জলে ফোটান। এক কাপ হওয়া পর্যন্ত ফুটিয়ে ছেঁকে নিন। সকালে খালি পেটে অথবা বিকেলে এই পানীয় পান করলে উপকার পাবেন।
৩. মেথি বীজঃ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের তৃতীয় উপায় হল মেথির জল পান করা। এটি দ্রবণীয় ফাইবারের খুব ভাল উৎস। সঙ্গে কোলেস্টেরল এবং ডায়াবেটিসের লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নিয়মিত মেথি জল পান করলে বারে বারে খিদে পাওয়ার প্রবণতাও কমে। এক চা চামচ মেথি বীজ এক কাপ জলে ফুটিয়ে ছেঁকে নিন এবং সকালে খালি পেটে এই পানীয় পান করুন। সঙ্গে চাইলে দারুচিনি গুঁড়ো, ব্ল্যাকবেরি গুঁড়ো এবং গোলমরিচও যোগ করতে পারেন। এই তিনটি উপাদানই ডায়াবেটিস প্রতিরোধ করে এবং হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য থাকায় রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?