রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ৩০ মে ২০২৫ ১৯ : ৩৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান এখনও সন্ত্রাসবাদকে সমর্থন করে যাচ্ছে। প্রতিবেশী দেশের উচিৎ মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়া। বৃহস্পতিবার ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
এ দিন আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর আধিকারিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, “পাকিস্তানের বোঝা উচিৎ স্বাধীনতার পর থেকে সন্ত্রাসবাদের যে বিপজ্জনক খেলা তারা খেলছিল তা আর খেলা যাবে না।“
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সন্ত্রাসের মোকাবিলায় সব রকম পথ অবলম্বন করা হবে। তাঁর বক্তব্য, "পাকিস্তান যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে পাকিস্তান যা ভাবতে পারে এবং যা ভাবতেও পারে না সেই পদ্ধতি ব্যবহার করতে দ্বিধা বোধ করবে না ভারত।“ তিনি আরও বলেন, “জঙ্গি ঘাঁটিগুলিকে সমূল উপড়ে ফেললে পাকিস্তানেরই ভাল হবে।“
অপারেশন সিঁদুর নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয় বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব।“ তিনি যোগ করেন, “অল্প সময়ে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছি এবং সেগুলির উদ্দেশ্যকে নষ্ট করে দিয়েছি।“
ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “ভারতীয় নৌবাহিনী নীরবে কাজ করে প্রতিটি ভারতীয়কে মুগ্ধ করেছে। ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রাখতে সফল হয়েছে।“ রাজনাথ বলেন, "যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে, তখন আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর আক্রমণাত্মক মনোভাবের ফলে পাক নৌবাহিনী তাদের নিজস্ব উপকূলেই আটকে পড়ে।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি নস্যাৎ করে তিনি বলেন, “আমরা আমাদের শর্তে সামরিক অভিযান বন্ধ করেছি।“
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর প্রত্যাঘাতে ৭ এপ্রিল অপারেশন সিঁদুর অভিযান চালায়া ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। নিহত হয় ১০০-র বেশি জঙ্গি। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?