শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ মে ২০২৫ ১৯ : ০১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই কলকাতার এক বহুতলে ঢুকেছিলেন সুরভী সামন্ত। সুরভী জানান, ঘরে ঢুকেই মনে হয় যেন সমুদ্রের ধারে এসে পড়েছেন। বাতাসে হালকা নুনের গন্ধ, দেওয়ালজুড়ে সাদা সাদা স্ফটিকের মতো আস্তরণ। ঘর জুড়ে আলতো আলো। কিন্তু খাস কলকাতায় আবার সমুদ্র-রিসর্ট কোথায়? আসলে সুরভী গিয়েছিলেন সল্ট থেরাপির ঘরে।
এই ‘সল্ট থেরাপি’ বা ‘হালোথেরাপি’-র জনপ্রিয়তা এখন কলকাতাতেও দ্রুত বাড়ছে। বিদেশে বহু দিন ধরেই চল রয়েছে এই থেরাপির। সল্ট কেভ, সল্ট রুম, এমনকি সল্ট ইনহেলার—নানা নামে বাজার গরম। কিন্তু আদতে ঠিক কী এই সল্ট থেরাপি? আর আদৌ কি এতে কোনও উপকার হয়?
সল্ট থেরাপি মানে কী?
‘হালো’ শব্দটির মানে লাতিনে নুন। সেখান থেকেই ‘হালোথেরাপি’ নামের উৎপত্তি। মূলত এই থেরাপিতে শুষ্ক অ্যারোসোলাইজড সল্ট (গুঁড়ো করা পরিশোধিত সাদা নুন)-কে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। দাবি করা হয়, এতে শ্বাসপ্রশ্বাসের জটিলতা কমে, ত্বক ভাল থাকে এবং স্ট্রেস বা অনিদ্রার সমস্যাও কমে যায়।
থেরাপি দেওয়ার জন্য বানানো হয় এক বিশেষ ঘর, যার দেওয়াল ও মেঝে ঢাকা থাকে সল্ট ব্লকে। একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ঘরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় মাইক্রো পার্টিকল সল্ট। আপনি সেই ঘরে শুয়ে বা বসে নির্দিষ্ট সময় কাটাবেন—কখনও মিউজিক, কখনও মেডিটেশন, আরাম করে সময় কাটাতে পারবেন।
কিন্তু বিষয়টি কি আদৌ বিজ্ঞান সম্মত?
এখানেই বিতর্ক। পশ্চিমী অনেক দেশে এটি ‘কমপ্লিমেন্টারি থেরাপি’ হিসেবে ব্যবহার হয়। তবে বহু চিকিৎসকই স্পষ্ট করে জানাচ্ছেন, এই থেরাপিকে পূর্ণ চিকিৎসা হিসেবে ধরা যায় না। মায়ো ক্লিনিকের প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে, সল্ট থেরাপির মাধ্যমে শুষ্ক নুন ফুসফুসে গিয়ে কোনও জাদুর মতো কাজ করবে—এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। যাঁদের অ্যাজমা বা ব্রঙ্কাইটিস আছে, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত শুষ্কতা উল্টে আরও বেশি সমস্যা তৈরি করতে পারে। কিছু ছোট গবেষণায় দেখা গেছে, সল্ট রুমে সময় কাটালে অ্যালার্জির ক্ষেত্রে কিছুটা আরাম পাওয়া যেতে পারে, কিন্তু সেটাও দীর্ঘমেয়াদি ভিত্তিতে নয়।
সবমিলিয়ে সল্ট থেরাপি আপাতত শহরের অভিজাত শ্রেণির ‘ওয়েলনেস রুটিন’-এর অঙ্গ হলেও, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এখনও এর কোনও গুরুত্ব নেই। মনে রাখতে হবে, নুন যেমন শরীরের জন্য জরুরি, তেমনই অতিরিক্ত নুনে ক্ষতির ঝুঁকিও থাকে। কাজেই, কোনও দীর্ঘমেয়াদি সমস্যা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?