রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভিজিল্যান্স আসছে তল্লাশিতে, খবর পেতেই এই ইঞ্জিনিয়ার যা করলেন দেখে চমকে গেল প্রতিবেশীরাও

Rajat Bose | ৩০ মে ২০২৫ ১৭ : ৪৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ওড়িশায় এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। 


ওই ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ সারাঙ্গি। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরে মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে আয়–বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন ভিজিল্যান্সের আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীরা বাড়ি পৌঁছোতেই ওই ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তায় টাকার বান্ডিল ছুড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ৫০০ টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে স্থানীয়রাও চমকে যান। 


ভিজিল্যান্স সূত্রে খবর, ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে দু’কোটিরও বেশি টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গুনতে আনা হয়েছিল যন্ত্রও। জানা গিয়েছে ইঞ্জিনিয়ারের ভুবনেশ্বরের বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে। এছাড়া ওই ইঞ্জিনিয়ারের সাতটি ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছেন ভিজিল্যান্সের আধিকারিকরা।
সূত্রের খবর, ভুবনেশ্বর, আঙ্গুল, পিপিলিতে (পুরী) মোট সাতটি জায়গায় তল্লাশি চলছে। ভুবনেশ্বরের বাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার হয়েছে। অন্য দিকে, আঙ্গুল জেলায় ইঞ্জিনিয়ারের আরও একটি বাড়ি থেকে নগদ এক কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, আরও টাকা উদ্ধার হতে পারে।

শুক্রবার সকালে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশিতে যান ভিজিল্যান্সের আট জন ডেপুটি পুলিশ সুপার, ১২ জন ইনস্পেক্টর, ছ’জন অ্যাসিস্ট্যান্ট সাব–ইনস্পেক্টর এবং আরও কয়েক জন প্রশাসনিক আধিকারিক। আঙ্গুলের ভিজিল্যান্স আদালতের বিচারকের নির্দেশেই এই তল্লাশি অভিযান। 


ভিজিল্যান্স সূত্রে খবর, ওই ইঞ্জিনিয়ারের আঙ্গুলে দোতলা বাড়ি রয়েছে। একটি ফ্ল্যাট রয়েছে ভুবনেশ্বরে। পুরীর সিউলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে। সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও আঙ্গুলে ইঞ্জিনিয়ারের আত্মীয়ের বাড়ি, তাঁর পৈতৃক বাড়ি এবং অফিসেও তল্লাশি চলছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া