বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ৪৫ ফুটের নারীমূর্তি তাও আবার নগ্ন! খবর ছড়াতেই দলে দলে ছুটছেন মানুষ, কোথায় গেলে দেখা যাবে এই বিশেষ আকর্ষণ

Kaushik Roy | ২৯ মে ২০২৫ ০৪ : ০৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ৪৫ ফুট লম্বা নগ্ন নারীমূর্তিকে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। মূর্তিটি স্থাপন করা হয়েছে সান ফ্রান্সিসকোর এমবারকাডেরো প্লাজায়। বিশেষ এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে ‘R-Evolution’। এটি তৈরি করেছেন মার্কিন শিল্পী মার্কো কোচরেন। ১৫,০০০ কেজি ওজনের এই স্টিলের মূর্তিটি সবথেকে ভালভাবে দেখা যায় রাতের বেলায়। বিভিন্ন রঙের আলোয় আলোকিত হয়ে ওঠে এই নগ্ন নারীমূর্তি। দিনের একটি নির্দিষ্ট সময় হালকাভাবে নড়াচড়া করে দেখে যেন মনে হয় মহিলাটি নিঃশ্বাস নিচ্ছেন।

জানা গিয়েছে, এই মূর্তিটি কোচরেনের ‘ব্লিস প্রোজেক্ট’ সিরিজের শেষ অংশ। যা প্রথম প্রদর্শিত হয়েছিল ২০১৫ সালে ‘বার্নিং ম্যান’ উৎসবে। এটিকে প্লাজায় স্থাপন করার অন্যতম উদ্দেশ্য শহরে পর্যটকদের আগমন বাড়ানো এবং অর্থনৈতিক ভাবে উন্নত করা। তবে এই মূর্তি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ একে শিল্পের নামে অর্থের অপচয় বলছেন। অনেকে আবার বলছেন, ‘শহরের আসল সমস্যা নিয়ে না ভেবে প্রশাসন এই ধরনের ‘আকর্ষণ’ তৈরি করতেই ব্যস্ত।

এক্স হ্যান্ডেলে একজন ব্যবহারকারী লেখেন, ‘সান ফ্রান্সিসকো শহরে এক নগ্ন নারীর ৪৫ ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হয়েছে পর্যটক টানার জন্য। অথচ শহরটি এখনও একাধিক সমস্যায় জর্জরিত’। অন্য আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মন্তব্য, ‘পাবলিক আর্ট মানেই টাকার অপচয়’। তবে এই বিশাল শিল্পকর্ম এখন এমবারকাডেরো প্লাজার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

আলো-আঁধারি সন্ধ্যায় আলোকোজ্জ্বল মূর্তি দেখতে ছুটে আসছেন বহু মানুষ। দর্শনার্থীরা কেউ কেউ একে বলছেন শক্তির প্রতীক, কেউ বা প্রতিবাদের ভাষা। তবে শহরের পার্ক বিভাগ মূর্তির পক্ষে যুক্তি দিয়েছে। তাদের দাবি, পাবলিক আর্টে নারীর প্রতিনিধিত্ব আজও অত্যন্ত কম—মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ৮% পাবলিক স্ট্যাচু নারীদের নিয়ে তৈরি। এই মূর্তি সেই বৈষম্যের প্রতিবাদ ও ব্যতিক্রম হিসেবে দেখা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া