বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | প্রাণের চেয়েও বেশি ভালবাসতেন পোষা জলহস্তীকে, ৪০ বছরের সেনা আধিকারিকের পরিণতি জানলে শিউরে উঠবেন

Kaushik Roy | ২৯ মে ২০২৫ ০৩ : ১৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নিজের পোষা জলহস্তীর আক্রমণে প্রাণ হারালেন ৪০ বছরের এক সেনা আধিকারিক মারিয়াস এলস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে। জানা গিয়েছে, হাম্পফ্রি নামের ওই জলহস্তীকে ছোটবেলা থেকেই নিজের সন্তানস্নেহে লালন-পালন করতেন তিনি। অথচ তাঁর সেই পোষ্যই তাঁকে জলে ডুবিয়ে মেরে ফেলে। জানা গিয়েছে, ঘটনার দিন পোষ্য হাম্পফ্রির সঙ্গে নদীর ধারে ছিলেন মারিয়াস। হঠাৎই জলহস্তীটি হিংস্র হয়ে ওঠে এবং তাঁকে আক্রমণ করে। মারাত্মক কামড়ে রক্তাক্ত করে নদীতে ডুবিয়ে দেয়।

পরে এলসের দেহ উদ্ধার করা হয়। তখনও তাঁর দেহে ছিল একাধিক কামড়ের চিহ্ন। তবে সঠিকভাবে এখনও নিশ্চিত করা যায়নি কতক্ষণ জলে ডুবে ছিলেন ওই ব্যক্তি। জানা যায়, হাম্পফ্রিকে ছোট অবস্থাতেই বন্যা পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন মারিয়াস। নিজের খামারে রেখে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বড় করছিলেন তাঁকে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এলস জলহস্তীর পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই এই সম্পর্ক নিয়ে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই এলসকে সতর্ক করছিলেন, জলহস্তী কখনও পুরোপুরি পোষ মানে না।

তবে হাম্পফ্রির আক্রমণের ঘটনা এই প্রথম নয়। এর আগে এক শিশু ও তার ঠাকুরদা নৌকায় যাওয়ার সময় হাম্পফ্রির ধাওয়া খেয়ে গাছে উঠে পড়েছিলেন। পরে এলস আপেল দেখিয়ে হাম্পফ্রিকে সরিয়ে তাঁদের উদ্ধার করেন। এছাড়াও, এলসের পার্টনারদের কয়েকটি বাছুরকেও মেরে ফেলেছিল হাম্পফ্রি, জানা গিয়েছে এমনটাও। এলসের স্ত্রী লুইস আগে থেকেই জলহস্তীর আচরণে আতঙ্কিত ছিলেন। তাঁর আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। এলসের প্রাণ কেড়ে নেয় তাঁরই বিশ্বাসভাজন পোষ্য। ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। এলসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া