বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কুকুর হওয়াই একমাত্র শখ, স্বপ্নপূরণ করতে খরচ করেছেন ১২ লক্ষ টাকা! চেনেন এই ব্যক্তিকে?

Kaushik Roy | ২৯ মে ২০২৫ ২৩ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নিজের নামের পাশে বসিয়েছেন ‘ডগ’ পদবি। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল কুকুর হওয়ার। জাপানের এই ব্যক্তি নিজের নাম রেখেছেন ‘টোকো দ্য ডগ’। দীর্ঘদিন ধরে পুষে রাখা স্বপ্ন অবশেষে পূরণ করেছেন টোকো। নিজের স্বপ্নপূরণে তিনি খরচ করেছেন প্রায় ১২,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকা)। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, তার ‘হিউম্যান জু’ বা মানব চিড়িয়াখানা চালু রয়েছে।

অনেক মানুষ সেখানে এসে নিজের শখ পূরণ করছেন। জানা যায়, টোকোর এই কুকুর-পরিণতির যাত্রা শুরু হয়েছিল কুকুরের পোশাক পরে। সেই পোশাক পরার পর থেকেই টোকোর মধ্যে কুকুর হওয়ার শখ জাগে। এরপর টোকো পার্কে ঘোরাঘুরি করতে থাকেন, কুকুরের মতো মাটিতে গড়াগড়ি দেন, এবং পথচারীদের বিভ্রান্ত করে ‘হ্যালো’ বলেন। তাঁর অদ্ভুত এই জীবনযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৭৩ হাজারেরও বেশি।

টোকো বিখ্যাত হতেই নিজের  ‘Tokotoko Zoo’ খোলার কথা ঘোষণা করেন। জানান, এই চিড়িয়াখানায় এসে মানুষ ২৫০ পাউন্ড দিয়ে (প্রায় ২৬,০০০ টাকা) কুকুরের পোশাক পরে ঘুরে বেড়াতে পারবেন। তবে প্রথমদিকে কোনও পর্যটক না আসায় চিন্তায় পরে গিয়েছিলেন ওই ব্যক্তি। এক সময় চিড়িয়াখানা বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে।

টোকোর দাবি, যারা কখনও কুকুর বা অন্য কোনও প্রাণীতে রূপান্তরিত হওয়ার কল্পনা করেছেন, তারা যেন এই সুযোগ হাতছাড়া না করেন। চিড়িয়াখানার অফিশিয়াল ওয়েসাইটে লেখা হয়েছে, ‘আপনি কি কখনও প্রাণী হতে চেয়েছেন? কখনও কি নিজের বাইরে কিছু হওয়ার কল্পনা করে উত্তেজনা অনুভব করেছেন? আমরা একটি এমন পরিষেবা দিচ্ছি যা আপনাকে সেই স্বপ্ন সামান্য হলেও পূরণ করার সুযোগ করে দেবে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া