মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৯ মে ২০২৫ ২২ : ১৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপে হৃদযন্ত্রের ওপরে চাপ ক্রমাগত বাড়ছেই। অতিরিক্ত তেল-ঝাল কিংবা রোজের টেনশন—সব মিলিয়ে হৃদরোগ যেন ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় সচেতন থাকা এবং রোজকার খাবারের তালিকায় কিছু বিশেষ খাদ্য রাখলে অনেকটাই সুস্থ রাখা সম্ভব হার্ট। এমন কিছু খাবার আছে যেগুলি শুধু হৃদযন্ত্রকেই ভাল রাখে না, শরীরের সামগ্রিক স্বাস্থ্যও রক্ষা করে। দেখে নেওয়া যাক, এমনই পাঁচটি 'হার্ট-হেলদি' খাবার—
১. ওটস: আজকাল সকালের জলখাবারে অনেকেই ওটস খেয়ে থাকেন। এতে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরল কমাতে দারুণ কাজে আসে। নিয়মিত ওটস খেলে শরীরে খারাপ কোলেস্টেরল কমে যায়, যা হৃদপিণ্ডকে সুস্থ রাখে। এর পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।
২. আখরোট: ড্রাই ফ্রুটস খেতে ভালবাসেন? তাহলে আখরোট রাখুন রোজকার রুটিনে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদপিণ্ডের প্রদাহ কমায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। প্রতিদিন এক মুঠো আখরোট খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরাও।
৩. রাজমা: রাজমা শুধু পাঞ্জাবি খাবারেই নয়, হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও এক কার্যকর উপাদান। এতে প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টের এক অনন্য মিশ্রণ রয়েছে যা হার্টের স্বাস্থ্যরক্ষায় আদর্শ। সপ্তাহে অন্তত দু’দিন রাজমা রাখুন ডায়েটে।
৪. টমেটো: টমেটো শুধু রঙেই নয়, গুণেও তুখোড়। টমেটোয় রয়েছে লাইকোপেন নামক এক অ্যান্টিঅক্সিড্যান্ট, যা কোলেস্টেরল কমায় এবং রক্তনালিকে সচল রাখতে সাহায্য করে। রান্না করা টমেটো বা টমেটো স্যুপ—যেভাবেই খান, উপকার পাবেনই।
৫. মাছে ভাতে বাঙালি: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদয়ের এক অমূল্য বন্ধু। সামুদ্রিক মাছ যেমন স্যামন বা টুনা ছাড়াও আমাদের দেশের রুই, কাতলা বা ইলিশেও এই উপাদান আছে প্রচুর। সপ্তাহে অন্তত এক-দু’দিন এই মাছগুলি পাতে রাখলে হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য তা দারুণ উপকারী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?