বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মে ২০২৫ ২০ : ১৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ জামাইষষ্ঠী মানেই পঞ্চব্যঞ্জন সাজানো জামাইয়ের পাত। আধুনিক যুগে রেস্তরাঁয় যাওয়ার চল বাড়লেও বাড়িতে খাওয়াদাওয়ার মজাই আলাদা। এবারের জামাইষষ্ঠীতে জামাইকে কোন কোন পদ রান্না করে খাওয়াবেন? রইল স্টার্টার থেকে মেন কোর্সের রকমারি পদের হদিশ
ফিস তন্দুরি
ফিশ ফ্রাই কিংবা মাছের চপ নয়, স্বাদ বদলাতে জামাইষ্ঠীতে রাঁধতে পারেন ফিশ তন্দুরি। কম সময়ে এই স্টার্টার বানিয়ে তাক লাগিয়ে দিন শাশুড়িরা।
উপকরণঃ ভেটকি মাছ- ২৫০ গ্রাম টিক্কার মতো কিউব করে কাটা, আদা-রসুন বাটার রস- ১ চা চামচ, নুন-স্বাদমতো, সর্ষের তেল- দেড় চামচ, আদা-রসুন বাটা- ১/২ চামচ, জোয়ান- ১/৪ চা চামচ, লঙ্কাগুঁড়ো- ১ চা চামচ, হলুদগুঁড়ো- ১/৪ চা চামচ, বেসন- ১ টেবিল চামচ, দই- ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা- ১টি, পুদিনা পাতা- ১ টেবিল চামচ, কয়লা
প্রণালীঃ একটি বাটিতে মাছের টুকরো নিয়ে তাতে আদা-রসুনের রস, নুন ভাল করে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। আরেকটি বাটিতে সর্ষের তেল, নুন, জোয়ান, আদা-রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, বেসন, দই, লঙ্কা এবং পুদিনা পাতা কুচি মেখে নিন। এই মিশ্রণটি মাছের টুকরোতে মাখিয়ে ১০ মিনিট রাখুন। এবার গ্রিলিং স্টিকে ম্যারিনেট করা মাছের টুকরো গেঁথে নিন। নন স্টিক ফ্রাইং প্যান কিংবা গ্রিলার না থাকলে ননস্টিক চাটুতেও করতে পারেন। মাছগুলোর চার পিঠ ভেজে নিতে হবে। মাছ সিদ্ধ হয়ে গেলে বড় থালায় স্টিক রেখে দিন। ছোট্ট একটি বাটিতে কয়লা জ্বালিয়ে সেই থালাতেই রাখুন। মিনিট পাঁচেক গোটা থালাটি একটি কড়াই দিয়ে ঢেকে দিন। এতেই তন্দুরি ফিশে স্মোকি গন্ধ আসবে। পরিবেশনের সময় পাতিলেবুর রস এবং চাট মশলা ছড়িয়ে দিন।
ইলিশ পোলাও
ইলিশ ঝাল, ঝোল, ভাপা কিংবা ভাজা তো অনেক খেলেন! এবারের জামাইষষ্ঠীতে হয়ে যাক ইলিশ পোলাও। বাংলাদেশের বিখ্যাত এই পদটি রেঁধে ফেলাও খুব সহজ। আর যদি সঙ্গ দেয় বৃষ্টি, তাহলে তো একেবারে জমাটি হবে জামাই ভোজ।
উপকরণ: বাসমতি চাল-৫০০ গ্রাম, ইলিশ মাছ-৪ টুকরো (বড়), দারচিনি-১টা বড় টুকরো, ছোট এলাচ-৩-৪টি, পেঁয়াজ-১টি বড় মাপের, জিরেগুঁড়ো-১ চা চামচ, লঙ্কাগুঁড়ো-১ চা চামচ, হলুদগুঁড়ো-১ চা চামচ, কাঁচালঙ্কা-৪টি, সর্ষের তেল-আধ কাপ, চিনি-আধ চা চামচ
প্রণালীঃ প্রথমে মাছের টুকরোগুলো পরিষ্কার করে নুন-হলুদ মাখিয়ে রেখে দিন। বাসমতি চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো ভেজে নিন। তেলে মিহি করে কাটা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে রাখুন। মাছভাজার ওই অর্ধেক তেল সরিয়ে নিন। ওই তেলের মধ্যেই দারচিনি, ছোট এলাচ এবং কাঁচালঙ্কা ফোড়ন দিন। ফোঁড়নের গন্ধ বেরলে জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো যোগ করুন। মশলাটা সামান্য কষিয়ে মাছের টুকরোগুলো দিন। সামান্য নেড়ে নিয়ে মাছগুলো তুলে রাখুন। এবার ওই মশলার মধ্যে দিন ভিজিয়ে রাখা চাল। চাল ভালভাবে ভাজা হয়ে গেলে ঈষদুষ্ণ জল যোগ করে তাতে স্বাদ মতো নুন আর চিনি দিন। চাল সেদ্ধ হয়ে গেলে তাতে মাছ ভাজার বাকি তেল মিশিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন ভাজা মাছ। উপর থেকে ছড়িয়ে দিন ভেজে রাখা বেরেস্তাও। মিনিট পাঁচেক চাপা দিয়ে রাখলেই তৈরি ইলিশ পোলাও।
ছানার পাতুরি
বাঙালির কাছে পাতুরি বরাবরই স্পেশাল। এবারের জামাইষষ্ঠীতে আমিষ নয়, নিরামিষ পাতুরিতে জামাইয়ের মন জয় করতে পারেন। কোনও রকম ঝক্কি ছাড়া খুব সহজে বানিয়ে ফেলুন ছানার পাতুরি।
উপকরণ: ছানা-২০০ গ্ৰাম, পেঁয়াজ-১ টি কুচোনো, রসুন-৫-৬ টি কুচোনো, কাঁচা লঙ্কা-২-৩ টি কুচোনো, সরষে-পোস্তবাটা-২-৩ টেবিল চামচ, সরষের তেল-৫-৬ টেবিল চামচ, নুন-স্বাদ মতো, হলুদগুঁড়ো-১/২ টেবিল চামচ, কাঁচালঙ্কা-২-৩ টি গোটা
প্রণালীঃ একটি বাটিতে ছানা সহ সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। কলাপাতা ধুয়ে সেঁকে রাখুন। এবার তাতে ছানার মণ্ড চ্যাপটা করে দিয়ে মুড়ে নিন। একটি টিফিন বাক্সে সেই মণ্ড রাখুন। কড়াইয়ে জল দিয়ে টিফিন বাক্সটি একটি স্ট্যান্ডের ওপর বসান। মিডিয়াম আঁচে ঢেকে রাখুন। ১০ মিনিট পর নামিয়ে কলাপাতা খুলে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন ছানার পাতুরি।
মটন ভুনা
গরম কিংবা কোলেস্টেরলের চোখ রাঙানি যতই থাকুক, জামাইষষ্ঠীতে মটন চাই-ই চাই। মটন কষার বদলে একটু অন্য রকমভাবে লখনউয়ের সাবেকি মটন রান্না করলে মন্দ হয় না। এবার জামাইষষ্ঠীর মেনুতে থাকুক ভুনা মটন। পোলাও হোক বা সাদা ভাত, মটন ভুনার জবাব নেই।
উপকরণ: মটন- ১ কেজি, তেল- ১ টেবিল চামচ, ঘি- ৩-৪ টেবিল চামচ, তেজপাতা- ২-৩টি, লবঙ্গ- ৪টি, দারচিনি- ১টি মাঝারি টুকরো, বড় এলাচ- ৬-৭ টি, গোটা জিরা- ১/২ চা চামচ, কাঁচা লঙ্কা- ২-৩টি, পেঁয়াজ-মাঝারি আকারের ৫টি, ধনে পাতা- ১ টেবিল চামচ মিহি করে কুচোনো, নুন- স্বাদ অনুসারে, ধনেগুঁড়ো- ১ টেবিল চামচ, লঙ্কাগুঁড়ো- ১ টেবিল চামচ, হলুদগুঁড়ো- ১/২ চা চামচ, আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ, জল- ১/২ কাপ, গোলমরিচগুঁড়ো- ১/২ টেবিল চামচ, কেওড়ার জল- ১/২ চা চামচ, দই- ২ টেবিল চামচ, গোটা গোলমরিচ- ১৮-২০ টি
প্রণালী: প্রথমে শুকনো কড়াইয়ে নুন, বড় এলাচ, জিরা, গোলমরিচ ভেজে একটি মশলা তৈরি করে নিন। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিন। পেঁয়াজ মিহি করে স্লাইস করে নিন। মাংস খুব ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। প্রেশার কুকারে তেল এবং ঘি একসঙ্গে গরম করুন। ফোঁড়নে দিন তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। একে একে চেরা কাঁচা লঙ্কা এবং খানিকা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। কয়েক মিনিট বাদে মটন দিয়ে খুব ভাল করে মেশান। বাকি পেঁয়াজ, ধনেপাতা দিয়ে কষাতে থাকুন। এবার মটনে ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং আদা-রসুন বাটা দিন কষিয়ে নিন। তেল আলাদা হতে শুরু করলে সামান্য জল এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। মিনিট দুয়েক ফুটে এলে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সাত-আটটি হুইসেল দিতে হবে। খেয়াল রাখবেন, মাংস যেন ৮০ শতাংশ সেদ্ধ হয়। প্রেশার বের হয়ে গেলে মাংসের মধ্যে কেওড়া জল, ফেটানো দই দিয়ে ফের কষাতে থাকুন। সব শেষে ধনে পাতা এবং ভেজে রাখা মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?