বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মে ২০২৫ ২০ : ০৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ ইঁদুর দৌড়ের জীবনে সকাল হতে না হতেই বেরিয়ে পড়া। গতে বাঁধা জীবনে মুক্ত বাতাস বলতে সপ্তাহে এক-দু’দিন ছুটি। তাও কখন যে ফুরুৎ করে চলে যায় বোঝার উপায় নেই। কারওর আবার ছুটির দিনেও থাকে কাজের চাপ। ফলে দিনকেদিন অল্পবয়স থেকেই সঙ্গী হয়ে উঠছে অবসাদ, মানসিক ক্লান্তি। যা কাটিয়ে উঠতে অনেকেই অনেক ধরনের প্রয়াস নেন বটে! তবে জানলে অবাক হবেন মানসিক স্বাস্থ্যের দাওয়াই হতে পারে বিড়াল। হ্যাঁ, ছোট্ট ছটফটে বিড়ালছানা যখন পায়ে পায়ে ঘুরবে কিংবা লাফিয়ে উঠে বসবে কোলে, তখন নিমেষে কেটে যাবে মনের সব উদ্বেগ। মানসিক ক্লান্তি, মনের চাপ সবই দূর করতে পারে মার্জার, সাম্প্রতিক গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে।
আসলে পোষ্যদের সঙ্গে সময় কাটালে শরীরে অক্সিটোসিন নামক হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়, যা মানসিক চাপ কমায় এবং মন ভাল রাখতে সাহায্য করে। সমীক্ষায় দেখা গেছে, বিড়ালের সঙ্গে বন্ধুত্ব হলে যে কোনও কাজে বেশি উদ্যমী ও মনোযোগী হয়ে ওঠা যায়। সহজে দুঃখ, একাকীত্ব গ্রাস করতে পারে না।বিড়ালের যাবতীয় মজার কাণ্ড এবং ঘুমের ভঙ্গিমা মেজাজ ভাল রাখতে সাহায্য করে, সচরাচর মনে নেতিবাচক চিন্তা আসে না। গবেষণায় উঠে এসেছে, বাড়িতে পোষ্য বিড়াল থাকলে সেই বাড়ির সদস্যরা নিজেদেরকে সুখী, আত্মবিশ্বাসী এবং কম উদ্বিগ্ন বলে মনে করেন। তাঁদের ঘুম, মনোযোগ এবং জীবনের সমস্যাগুলোর মোকাবিলা করার ক্ষমতাও বাড়ে।
শুধু মন নয়, শরীর-স্বাস্থ্যের উপর বিড়ালের বড় প্রভাব রয়েছে। বিড়ালের সঙ্গে সময় কাটালে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। গবেষকদের দাবি, বিড়াল পুষলে মানসিক চাপ তেমন থাকে না। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। যারা বিড়ালের সঙ্গে সময় কাটান তাঁদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম হয়।
বিড়ালের সঙ্গে সময় কাটালে শিশুদের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দক্ষতা উন্নত হতে পারে। বিড়াল যেমন খেলার সঙ্গী হয়, তেমনই শিশুর মন খারাপ থাকলে পোষ্য আরও বেশি কাছাকাছি থেকে সঙ্গ দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?