শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভারতের আরও এক ডিজিটাল পদক্ষেপ, বেশি সুবিধা পাবেন...

Sumit | ২৯ মে ২০২৫ ১৮ : ৫৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ড এবং ইউপিআই ডিজিটাল পেমেন্টকে অনেক বেশি উন্নত করেছে। তবে এখানেই থেমে থাকতে চায় না কেন্দ্রীয় সরকার। তারা আরও এগিয়ে যেতে চান। এবার নতুন পরিকল্পনা অনুসারে প্রতিটি ঠিকানায় একটি করে ডিজিটাল আইডি তৈরি করা হবে। 


এরফলে সেই ব্যক্তির ঠিকানা এবং স্থান খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হবে। যদি সেই ব্যক্তি সরকারি কোনও সুবিধা পেতে চান তাহলে সেই সুবিধা এবার থেকে তার কাছে দ্রুত পৌঁছে যাবে। সেখানে বেশি দেরি হবে না।


এই পরিকল্পনার কারণ হিসেবে বলা যায় কেন্দ্রীয় সরকার মনে করছে প্রতিটি ভারতীয়কে তারা সরকারি সমস্ত সুবিধা দিতে চান। পাশাপাশি যদি সকলের ঠিকানার একটি করে ডিজিটাল ঠিকানা তৈরি হয়ে যায় তাহলে সেটি তাদের কাছে অনেক বেশি ভাল হবে। 


অনেক সময় এমনটাও অভিযোগ আসে সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ার কারণে কোনও ব্যক্তি সঠিকভাবে সমস্ত সরকারি সুবিধা পান না। তবে এবার থেকে আর সেটি হবে না। প্রতিটি ভারতীয়র যদি একটি করে ডিজিটাল ঠিকানা তৈরি হয় তাহলে সেখান থেকে তারা নিজে থেকেই সমস্ত সরকারি সুবিধা অতি সহজে পেয়ে যেতে পারবেন।


এই বুদ্ধি কোথা থেকে এসেছে তার হিসেব দিতে গিয়ে অনলাইন ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। প্রতিটি অনলাইন অর্ডার যেমন সঠিক ঠিকানায় গিয়ে সঠিকভাবে গ্রাহকের কাছে তাদের অর্ডার করা জিনিসটি পৌঁছে দেন ঠিক তেমনভাবেই এই ডিজিটাল ঠিকানা সেই কাজটি অতি সহজেই করতে পারবে।


ডিজিটাল ঠিকানা দিতে সমস্ত কাজ প্রায় শেষের পথে। এবার শেষ সময়ের অনুমোদনের প্রয়োজন রয়েছে। তবে গোটা কাজটি যেন অতি সাবধানে এবং সঠিকভাবে করা যায় সেদিকে বিশেষ জোর দেওয়া হবে। কোনও অন্য ব্যক্তি যাতে অন্য কারও ঠিকানাকে নকল করতে না পারেন সেদিকেও জোর দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন শীতকালীন অধিবেশন থেকেই এবিষয়ে মন্ত্রিসভার অনুমতি মেলার পরই এই কাজটি করা হবে। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া