বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Listening Bird Song for six minutes daily can improve sleep quality and Cure Insomnia

লাইফস্টাইল | নিশুতি রাতে পাখির ডাক! দিনে মাত্র ছ’মিনিট শুনলেই গভীর হবে ঘুম, বলছে নতুন গবেষণা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৯ মে ২০২৫ ১৮ : ৫১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: নিত্যকার দৌড়ঝাঁপ, অগোছালো জীবনযাপন, উদ্বেগ আর মোবাইলের অতিরিক্ত ব্যবহারে আজকাল ঘুম যেন বিলুপ্তপ্রায় অভ্যাসে পরিণত হয়েছে। ঘুমোতে গেলেই এপাশ-ওপাশ, মনের মধ্যে তোলপাড়—ভাবনার পাহাড়ে চেপে বসে জেগে থাকা। ঠিক এই সময়েই আশার আলো দেখাল সাম্প্রতিক এক গবেষণা। গবেষকরা বলছেন, দিনে মাত্র ছ’মিনিট পাখির ডাক শুনলেই কমতে পারে উদ্বেগ, বাড়তে পারে ঘুমের গুণমানও। আজও প্রকৃতির বুকে লুকিয়ে আছে মনের শান্তির ওষুধ। হয়তো আপনি জানতেও পারছেন না—আপনার গভীর ঘুম আসছে ঠিক ওই পাখির ডাকের সুরেই। 

কী বলছে গবেষণা?
সম্প্রতি জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক মানব উন্নয়ন ইনস্টিটিউটের গবেষকরা ২৯৫ জন অংশগ্রহণকারীর উপর এক পরীক্ষা চালান। তাঁদের মধ্যে একাংশকে দিনে মাত্র ছ’মিনিট পাখির ডাক শোনানো হয়, অপর অংশকে ট্র্যাফিকের কোলাহল। দেখা যায়, পাখির ডাক যাঁরা শুনেছেন, তাঁদের মানসিক অস্থিরতা অনেকটাই হ্রাস পেয়েছে, মন হয়েছে শান্ত। ফলে ঘুমও হয়েছে আরও ভাল ও দীর্ঘস্থায়ী।

কেন পাখির ডাক?
বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির ধ্বনি—বিশেষত পাখির সুর—মনকে প্রশান্ত করে। এটি আমাদের মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটায়, যার ফলে মানসিক চাপ কমে, মন হালকা হয়। পাখির ডাক আমাদের স্নায়ুতন্ত্রে এক ধরনের শিথিলতা আনে। এতে কর্টিসল হরমোনের মাত্রা কমে যায়ডোপামিন এবং সেরেটোনিন নামের দুইটি ফিলগুড হরমোন ক্ষরিত হয় মস্তিষ্কে। এই অবস্থায় সহজে ঘুম আসে, আর ঘুমও হয় গভীর।

কী ভাবে শোনা যেতে পারে?
রাতের দিকে, শোবার আগে কিছু সময় ধরে পাখির ডাক শুনুন। প্রকৃতির কোলে, যেমন কোনও পার্কে বা জানলার ধারে বসে মনোযোগ দিয়ে শুনলে উপকার বেশি। দিনে নির্দিষ্ট সময় ধরে নিয়মিত শোনা আরও কার্যকর। তবে চাইলে মোবাইলে রেকর্ড করা পাখির ডাকও শুনতে পারেন।

সতর্কবার্তা
তবে, দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে শুধু পাখির ডাকেই নির্ভর না করে উপযুক্ত চিকিৎসা নেওয়াই শ্রেয়। কারণ, ঘুমের সমস্যা অনেক সময় মানসিক বা শারীরিক অসুস্থতার লক্ষণও হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া