শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | আয়কর জমা দিতে নেই কোনও তাড়া, কাদের জন্য বাড়ল সময়সীমা

Sumit | ২৯ মে ২০২৫ ১৮ : ১৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নিজের আয়কর জমা দেওয়ার একটি নির্দিষ্ট সময় থাকে। সেই সময়ের মধ্যেই আয়কর জমা দিতে হয়। তবে কয়েকটি ক্ষেত্রে সামান্য ছাড় বা সময় পাওয়া যায়। এবার দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এই ছাড় থাকে।


আয়কর জমা দেওয়ার সময়ের মধ্যেও কয়েকজনের ক্ষেত্রে খানিকটা ছাড় থাকে। তবে যদি আপনার অ্যাকাউন্টটি অডিটের আওতায় থাকে তাহলে সেখানে কিন্তু আপনি ছাড় পাবেন না। এখানে সঠিক দিনেই আপনাকে নিজের আয়কর দিতে হবে।


যাদের অ্যাকাউন্টে অডিট দরকার হবে না। তাদের কাছে এটি একটি বিরাট সুখবর। যারা মাইনে পান তাদের কাছে এবার এই আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ল। ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য তারা এবার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। এর আগে এই সময়সীমা ছিল ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। তবে এবার সেই সময় বাড়িয়ে দেওয়া হল।


যারা ফর্ম ১৬ ব্যবহার করেন তাদের কাছে এটা একটা বড় সুযোগ। ফলে সেখান থেকে তারা বেশ খানিকটা বাড়তি সময় পাবেন। এই বাড়তি সময়ের ফলে এই শ্রেণির আয়কর দাতারা অনেকটাই বাড়তি সময় পেয়ে যাবেন।


এক আয়কর বিশেষজ্ঞ জানিয়েছেন, এই বাড়তি সময়ের ফলে আইটিআর জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাদের অনেকটাই সুবিধা হবে। তারা এবার থেকে যে বাড়তি সময় পাবেন সেখান থেকে তারা নিশ্চিত মনেই আয়কর জমা দিতে পারবেন। 


তবে একটা কথা মনে রাখবেন যাদের অ্যাকাউন্ট অডিটের আওতায় রয়েছে তারা এই সুবিধা পাবেন না। সেখানে আপনাকে নির্ধারিত সময় মেনেই আয়কর জমা করতে হবে। সেখানে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নিজের ট্যাক্স অডিট রিপোর্ট জমা দিতে হবে। এই তারিখে আর কোনও পরিবর্তন করা হবে না। 


তবে যদি কোনও কারণে এই দিন আপনার মিস হয়ে যায় তাহলেও আপনি নিজের আয়কর জমা করতে পারেন। সেখানে আপনি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। তবে সেখানে আপনাকে ৫ হাজার টাকা পেনাল্টি দিতে হবে।  


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া