রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মে ২০২৫ ১৭ : ২৯Snigdha Dey
আজকাল ওয়েবডেস্ক: বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ! এত পার্বণের মধ্যে নানা রীতি-আচার বঙ্গজীবনে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আসছে জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীর দিন জামাইকে কী উপহার দেবেন শাশুড়িরা? আর জামাইদেরও শুধু জামাই-আদর খেলে চলবে না। কী উপহার দেবেন শাশুড়িকে ভাবছেন? শাড়ি, পাঞ্জাবি বা শার্টের বাইরে এবছর জামাইষষ্ঠীর উপহারে আনুন অভিনব চমক। জানুন শাশুড়ি জামাইকে আর জামাইরা শাশুড়িকে অভিনব কী উপহার দিতে পারেন।
ব্লু-টুথ স্পিকার: শাশুড়িমা গান শুনতে পছন্দ করেন? মোবাইলে গান শুনে কখনওই সেই তৃপ্তি পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে একটা পোর্টেবল ব্লু-টুথ স্পিকার কিনতেই পারেন। রান্না করতে করতেই হোক কিংবা শরীরচর্চা করতে করতে, বাড়ির যে কোনও কোণে বসেই পছন্দের গান শুনতে পারবেন তিনি।
বই: অবসর কাটতে চাইছে না শাশুড়িমার? বই-ই আসল ওষুধ। পছন্দের লেখকের বই উপহার দিতে পারেন তাঁকে। সময়ও কাটবে, চর্চাও হবে।
গাছ: শাশুড়িমার যদি বাগানের শখ থাকে তাহলে নতুন একটি সবুজ চারা গাছ হতে পারে তাঁর কাছে আপনার দেওয়া সবচেয়ে বিশেষ উপহার। ইনডোর প্লান্টও দিতে পারেন উপহারে। ঘরের শোভাও বাড়াবে আর উপহারে অভিনবত্বও আসবে।
হাতে তৈরি গয়না: সোনার গয়না উপহারে তো অনেক দিলেন। জামাইষষ্ঠীর উপহারে শাশুড়িমাকে দিন দারুন ডিজাইনের হ্যান্ডমেড গয়না। সাজেও পরিবর্তন আসবে তাঁর।
জামাইকেও দিতে পারেন দারুণ কিছু অভিনব উপহার। আধুনিকতার ছোঁয়ায় শাশুড়ি-জামাইয়ের মিষ্টি সম্পর্ক থাকবে আরও অটুট।
ই-বুক রিডার: কাজের চাপে বই পড়ার ইচ্ছে থাকলেও আর হয়ে উঠছে না জামাইয়ের? তাঁকে উপহার হিসেবে দিন ই-বুক রিডার। ইচ্ছে করলেই বই পড়ার শখ মিটবে।
সুগন্ধি: জামাই যদি হন খুব শৌখিন, তাহলে তাঁকে এই জামাইষষ্ঠীর উপহারে পছন্দের সুগন্ধি উপহার দিতে পারেন। মন ভাল করা সুগন্ধিতে মন গলবে জামাইয়ের।
মোবাইল স্ট্যান্ড: অফিসের কাজ হোক বা সিনেমা, সিরিজ দেখা। মোবাইল ফোনের উপর ভরসা করতেই হয়। তাই মোবাইল স্ট্যান্ডটি উপহার দিলে কাজেও লাগবে আর উপহারে বৈচিত্র্যও আসবে।
স্টেকেশন: এই জামাইষষ্ঠীতে সপরিবারে প্ল্যান করতে পারেন স্টেকেশনের। হালকা ছুটির মেজাজে সবাই মিলে কাটিয়ে আসুন বিশেষ এই দিনটি। ফুরফুরে মেজাজে কাটুক অভিনব জামাইষষ্ঠী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?