রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৯ মে ২০২৫ ১৪ : ১০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত দেশের প্রাক্তন মন্ত্রী তথা শিরোমণি আকালি দলের বর্ষীয়ান নেতা সুখদেব সিং ধিন্দসা। বুধবার সন্ধেয় মোহালির এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাকে রেখে গেলেন তিনি।
বেশ কয়েকমাস ধরেই একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে পাঞ্জাবের মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চলছিল চিকিৎসা। বুধবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক্সে তাঁর মৃত্যুর খবর জানান কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা।
এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সর্দার সুখদেব সিং ধিন্দসা সাহেবের মৃত্যুতে আমার গভীর শোকাহত। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি পাঞ্জাবের সেবা করেছেন। এই মহান সন্তানকে আমরা হারালাম। রাজ্য ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য।’
প্রসঙ্গত, বাজপেয়ী মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন সুখদেব। ক্রীড়া, রাসায়নিক ও সার দপ্তরের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০০৪ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। গত বছরের মার্চে সুখদেব তাঁর দল শিরোমণি আকালি দল (সংযুক্ত)–কে সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন শিরোমণি আকালি দলের সঙ্গে সংযুক্ত করেছিলেন।
২০০৪ সালে প্রথম তিনি সাংসদ হন। এছাড়া রাজ্যসভার সাংসদ ছিলেন ১৯৯৮ থেকে ২০০৪ ও ২০১০ থেকে ২০২২ অবধি। ২০১৯ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। কিন্তু সেই সম্মান তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?