মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মুরিদ বিমান ঘাঁটির 'আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি' লক্ষ্য করেই হামলা ভারতের? কী রয়েছে সেখানে? চমকে ওঠা তথ্য এল সামনে

Riya Patra | ২৮ মে ২০২৫ ২২ : ২৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিলের পহেলগাঁও হামলা। বৈসরণ উপত্যকায় নিরপরাধ পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা। উপত্যকায় সেদিন রক্তের দাগ, হাহাকার। তার পরেও কয়েকদিন সময় নিয়েছিল ভারত। দেখেছিল এই ভয়াবহ জঙ্গি হামলার পর, কী প্রতিক্রিয়া দেয় পাকিস্তান। 

অপেক্ষার পর, পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে, ভারতের অপারেশন সিঁদুর। সেদিন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে ভারত। এই জঙ্গি দমনকার্যে পাকিস্তান কি পাশে দাঁড়াল ভারতের?  না। উলটে জঙ্গিদের হয়ে পাক সেনা হামলা চালাল ভারতে। পরের কয়েকদিনে দু’ দেশের অস্ত্র সংঘর্ষ চলে। 

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, কীভাবে পাকিস্তানের দুটি এয়ারবেস  ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত। ম্যাক্সার কর্তৃক প্রদত্ত হাই-রেজোলিউশনের, বিফোর-আফটার স্যাটেলাইট ছবিগুলিতে তা ধরা পড়েছে। 

প্রকাশ্যে আসা স্যাটেলাইট ছবিতে ১০ মে পাকিস্তানের মুরিদ এবং নূর খান বিমান ঘাঁটিতে ভারতের সামরিক হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ পেয়েছে। কী দেখা যাচ্ছে তাতে? 

নূর খান বিমান ঘাঁটির আগের-পরের ছবিতে দেখা যাচ্ছে- সেখানকার বৃহৎ ট্রাক ধ্বংস দেখানো হয়েছে, যা কমান্ড এবং নিয়ন্ত্রণ যানবাহন বলে মনে করা হচ্ছে, এছাড়া ওই বিমান ঘাঁটির ৭,০০০ বর্গফুট কাঠামো ভেঙে ফেলা হয়েছে। এই বিমানঘাঁটি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স এবং স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের কাছেই অবস্থিত।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিফোর-আফটার ছবিতে প্রকাশ্যে এসেছে আরও কিছু তথ্য। যেমন-পাঞ্জাব প্রদেশের চাকওয়ালে অবস্থিত এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত মুরিদ বিমানঘাঁটির ছবিতে ভূগর্ভস্থ স্থাপনা থেকে অল্প দূরে প্রায় তিন মিটার প্রশস্ত গর্ত দেখা যাচ্ছে। যা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত মুরিদের আউন্ডারগ্রাউন্ড ফেসিলিটিকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল। 

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম, ওই স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণে বলছে, মুরিদ বিমানঘাঁটির মধ্যে সবচেয়ে সুরক্ষিত কমপ্লেক্সে এই হামলাটি ঘটে। প্রায় তিন মিটার প্রশস্ত যুদ্ধাস্ত্রের প্রভাবের গর্তটি সম্ভাব্য ভূগর্ভস্থ স্থাপনার দুটি প্রবেশপথের একটির মাত্র ৩০মিটার উত্তরে অবস্থিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া