শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মনিপাল হাসপাতালে চিকিৎসায় নতুন দিগন্ত, রোবটিক স্পাইন সার্জারির জাদুতে নতুন জীবন আবাল বৃদ্ধের

Reporter: গোপাল সাহা | লেখক: AD ২৮ মে ২০২৫ ২১ : ১১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতে এবার নজির স্থাপন করল মনিপাল হাসপাতাল। সাফল্যের সঙ্গে রোবোটিক স্পাইন অপারেশন করে। হাসপাতালের চিকিৎসক এস বিদ্যাধারা তাঁর হাতের জাদুতে গত দেড় বছরে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। এখনও পর্যন্ত এই ধরণের প্রায় এক হাজার অস্ত্রোপচার করে ফেলেছেন তিনি। সাফল্যও চোখ ধাঁধানো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মনিপাল ইনস্টিটিউট অফ রোবোটিক স্পাইন সার্জারি বেঙ্গালুরুতে এই রোবটিক সার্জারি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই চিকিৎসায় নতুন জীবন পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় ৫৭৪ জন রোগী। অতি ন্যূনতম ক্ষত এবং নির্ভুল পদ্ধতিতে পরিচালিত এই অস্ত্রোপচার সকল বয়সের মানুষের সক্ষমতা ফিরিয়ে এনেছে। একই সঙ্গে ফিরিয়ে এনেছে নিত্য জীবনে সচলাবস্থা।  

২০১৯-এ প্রথম এই অস্ত্রোপচার হয় ভারতে কিন্তু সেটিতে ততটা সাফল্য পায়নি। এস বিদ্যাধারা এরপর সাফল্যের সঙ্গে রোবটিক স্পাইন অপারেশন করেন ২০২৩ সালের অক্টোবরে। এই সার্জারি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেভাবে চালু করা সম্ভব হয়ে ওঠেনি। ভারতে শুধুমাত্র মনিপাল হাসপাতালেই একমাত্র এই চিকিৎসা করে হয়ে থাকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব এই চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শুরু করার জন্য। এখনও পর্যন্ত রোবটিক স্পাইন সার্জারি ভারতে শুধুমাত্র বেঙ্গালুরুচে করা সম্ভব হচ্ছে।

 গত প্রায় দুই বছরে, মণিপাল ইনস্টিটিউট অফ রোবোটিক স্পাইন সার্জারি (MIRSS) বিভিন্ন ধরনের শিড়দাঁড়ার সমস্যার সমাধান করেছে। এর মধ্যে রয়েছে-

* শিশুদের (০–১৮ বছর, ১৬ জন)  মধ্যে ৯০% ক্ষেত্রে ডিফর্মিটির সমস্যা। 

* যুবকদের (১৮–৩০ বছর, ১২৪ জন) মধ্যে ডিস্ক হার্নিয়েশন (৬৫%), সংক্রমণ (২০%) এবং টিউমার (১৫%)।

* মধ্যবয়সীদের (৩০–৬০ বছর, ৩৫৬ জন) মধ্যে ডিস্ক হার্নিয়েশন (৫০%), লম্বার ক্যানাল স্টেনোসিস (২৫%), সংক্রমণ (১৫%) এবং টিউমার (১০%)।

* প্রবীণদের (৬০ বছরের ঊর্ধ্বে, ৭৮ জন) মধ্যে ক্যানাল স্টেনোসিস এবং ডিফর্মিটি (৭৫%), কমপ্রেশন ফ্র্যাকচার (১০%) এবং টিউমার বা সংক্রমণ (১৫%)।

পশ্চিমবঙ্গের রোগীদের ক্ষেত্রে ১২ বছরের এক মেয়ের খেলাধুলোর আনন্দ ফিরে পাওয়া থেকে ৮০ বছরের এক বৃদ্ধার আত্মবিশ্বাসের সঙ্গে ফের হাঁটতে পারার আনন্দ, তাঁদের যন্ত্রণাকে সুস্থ জীবনের আশায় রূপান্তর করেছে মনিপাল হাসপাতাল। 

বুধবার ২৮ শে মে সাংবাদিক বৈঠকে মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিষয়টি এবং তাদের পরিসংখ্যান বিশদে তুলে ধরে। তারা জানায়, মানুষের মেরুদণ্ডের ব্যথা সারিয়ে নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছেন এবং একই সঙ্গে নতুন করে হাসতে শিখেছেন, নতুন করে শক্তি পেয়েছেন।

এদিনের এই অনুষ্ঠানেও উপস্থিত চিকিৎসক কথা হাসপাতালের চেয়ারম্যান এবং বিভাগীয় প্রধান (HOD) এস বিদ্যাধারা। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "সাধারণ চিকিৎসা থেকে রোবোটিক স্পাইন অপারেশন অনেক বেশি সাফল্য এবং সুস্থ জীবনে ফিরে যাওয়ার পথ অনেক বেশি প্রশস্ত। এই ধরনের সার্জারিতে রক্তপাত যেমন প্রায় শূন্য। তেমনই যন্ত্রণা ভোগ করা এবং শয্যাশায়ী হয়ে থাকা ঝামেলাও অনেক কম। সুস্থ জীবনে ফিরে যাওয়া অনেক বেশি দ্রুততার সঙ্গে সম্ভব। অর্থনৈতিক অবস্থা সচ্ছ্ল হলে রোবোটিক স্পাইন সার্জারি অনেক বেশি সহজ ও নিরাপদ।" 

তিনি আরও বলেন, "আমি এখনও পর্যন্ত এক হাজারটি অপারেশন করেছি এবং আমার প্রথম অপারেশন ২০২৩ সালের অক্টোবর মাসে। যা সাফল্যের পরিমাণ সিংহভাগ (৯৮.৮%)। তবে কোনও রকম তামাক সেবন অর্থাৎ ধূমপান এই রোগের পরিমাণ বৃদ্ধি করে এবং সুস্থ হয়ে ওঠার সুযোগ অনেক কমিয়ে দেয়।“


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া