বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | রোগভোগ লেগেই রয়েছে? সকালে খালি পেটে খান এই কটি খাবার, চিকিৎসকের কাছে যেতে হবে না বার বার

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ মে ২০২৫ ১৯ : ৩৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে থাকার অভ্যাস যেমন বিপজ্জনক, তেমনই ভুল খাদ্যাভাসও শরীরের বারোটা বাজাতে পারে। সকালের স্বাস্থ্যকর রুটিনই সারাদিন ফিট থাকতে সাহায্য করে। আসলে রাতে কয়েক ঘণ্টা ধরে শরীর উপোস করে। তাই সকালে শক্তির মাত্রা পূরণ করা জরুরি। দিনের শুরুতে এমন কিছু খাবার খেতে হবে যা বিপাকক্রিয়া ঠিক থাকে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সঙ্গে সারা দিন অতিরিক্ত খাওয়ার প্রবণতাও রোধ করে। তাহলে সকালের খাদ্যতালিকায় কোন কোন খাবার রাখবেন, জেনে নিন- 

* ভেজানো আমন্ডঃ সকালে প্রথমেই ভেজানো আমন্ড খেলে তা স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। বাদাম হৃদরোগের স্বাস্থ্য ঠিক রাখে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

* কলাঃ কলা দ্রুত এনার্জি বাড়ানোর জন্য শরীরে প্রাকৃতিক শর্করা সরবরাহ করে। পটাশিয়াম, ফাইবার এবং বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ কলা হার্ট, হাড় এবং সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। 

* গ্রিন টিঃ গ্রিন টি খুব ভাল একটি পানীয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে। সকালে গ্রিন টি খেলে সারা দিন থাকবেন চনমনে। 

* চিয়া বীজঃ চিয়া বীজ উদ্ভিজ্জ প্রোটিনের একটি চমৎকার উৎস। এতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার এবং ওমেগা-৩ ফ্যাটি। সকালে চিয়া বীজ খাওয়ার অভ্যাস ওজন কমাতে সাহায্য করতে পারে। রাতে চিয়া সিড ভিজিয়ে সকালে খেতে পারেন।

* গরমে জলে লেবুঃ খালি পেটে গরম জলে লেবুর জল পান করলে বিপাক ক্রিয়ার উন্নতি হয় এবং হজমশক্তি বাড়ে। 

* দইঃ প্রোটিন এবং প্রোবায়োটিক সমৃদ্ধ দই অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সহায়ক এবং পেট ভর্তি রাখে। টাটকা ফল বা বাদাম যোগ করে দই খেলে পুষ্টিগুণ আরও বাড়বে। 

* ওটমিলঃ ওটস দীর্ঘ সময় পেট ভরা রাখতে পারে এবং সারাদিন কাজের এনার্জি দেয়। প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন বি, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ ওটস নিয়মিত খেলে উপকার পাবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া