বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ মে ২০২৫ ১৯ : ৩৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ কারও ত্বক শুষ্ক, কারওর র্যাশের সমস্যা, কারও আবার ত্বক স্পর্শকাতর। সমস্যা যাই থাকুক, তারকাদের মতো দাগছোপহীন জেল্লাদার ত্বক পেতে সকলেই চান। যার জন্য নামীদামি প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা, রূপচর্চায় বাদ যায় না কোনও কিছুই। কিন্তু তাতেও যে সবসময় সুফল মেলে না। তবে বাহারি রূপচর্চার প্রয়োজন নেই, খুব সহজেই সেলিব্রিটিদের মতো সৌন্দর্য ধরে রাখার পরামর্শ দিলেন রকুলপ্রীত সিংহ। সম্প্রতি সমাজ মাধ্যমে ‘দে দে পেয়ার দে’-র অভিনেত্রী তাঁর রূপচর্চার একটি সহজ ও কার্যকর পদ্ধতি জানিয়েছেন। রোজ সকালে বরফ ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখেন রকুল। মাত্র ৫ মিনিটের এই পদ্ধতিতেই অভিনেত্রীর ত্বক সতেজ থাকে, ফোলাভাব কমে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ে।
কী এই পদ্ধতি
র্যাশ-ব্রণের নিরাময়ে এবং ত্বকের ক্ষত সারিয়ে নতুন কোলাজেন উৎপাদন করতে বরফের জুড়ি মেলা ভার। আর বরফ মেশানো জলে মুখ ডোবালেই মিলবে জেল্লাদার ত্বক। সম্প্রতি বেশ ট্রেন্ডিং এই ‘আইস ফেশিয়াল’ বা 'আইস ওয়াটার ফেস ডিপ' অথবা 'আইস ওয়াটার ফেস ওয়াশ'। মূলত এটি হল ত্বকের যত্ন নেওয়ার এক পদ্ধতি, যেখানে নিজের মুখ বরফ-ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে হয়। বর্তমানে তারকা থেকে আমজনতার অনেকেই চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে এই রূপচর্চায় ভরসা রাখছেন।
উপকারিতা কী
আইস ফেসিয়াল এত জনপ্রিয় কারণ, এতে কোনও খরচই নেই। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। বরফের ঠান্ডা ত্বকে একটি সতেজ অনুভূতি দেয়। বিশেষ করে গরমের দিনে অত্যন্ত উপকারী। এটি ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। ত্বক হাইড্রেটেড রাখে। ত্বকের রোমকূপ সংকুচিত করে লালভাব কমায়। ত্বকে রক্ত সঞ্চালন যথাযথ রাখতে সাহায্য করে এই পদ্ধতি।
তবে অটোইমিউন ডিসঅর্ডার, ডায়াবেটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি বা কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত ব্যক্তিদের আইস ফেসিয়াল করার আগে ডাক্তারি পরামর্শ জরুরি। কারণ তাঁদের শরীর বিশেষভাবে সংবেদনশীল হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?