বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Red Meat and alcohol among top reasons of Prostate Cancer in men

লাইফস্টাইল | যে কোনও সময় গোপনাঙ্গে কামড় দেবে প্রস্টেট ক্যানসার! বাঁচতে চাইলে এক্ষুনি বাদ দিন এই চারটি খাবার

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৮ মে ২০২৫ ১৮ : ১০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: পুরুষদের মধ্যে যে যে ধরনের ক্যানসার সবচেয়ে বেশি দেখা যায়, তার মধ্যে প্রোস্টেট ক্যানসার অন্যতম। এই রোগে ক্যানসার কোষগুলি প্রোস্টেট গ্রন্থিতে বিকশিত হয়। প্রস্টেট মূত্রাশয়ের নিচে অবস্থিত একটি ছোট গ্রন্থি। সাধারণত বয়স্ক পুরুষদের মধ্যে এই গ্রন্থির ক্যানসার বেশি দেখা যায়। বিশেষ করে বয়স ৫০ অতিক্রম করলে এই রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। জেনেটিক্স, বয়স এবং জীবনধারা বহুলাংশে এই ক্যানসারের নেপথ্যে। তবে খাদ্যও প্রোস্টেট ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ কারণ। কিছু খাবার প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

রেড মিট: গরুর মাংস, শুয়োরের মাংস এবং ভেড়ার মাংসের সসেজ, হট ডগ প্রভৃতি প্রক্রিয়াজাত খাবার প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ায়। গবেষণা অনুসারে, প্রচুর পরিমাণে লাল এবং প্রক্রিয়াজাত মাংস খাওয়া, বিশেষ করে উচ্চ তাপমাত্রায় রান্না করা লাল মাংস প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। এর কারণ, উচ্চ তাপে মাংস রান্না করলে হেটেরোসাইক্লিক অ্যামাইনস নামক ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যা কোষের ক্ষতি করতে পারে এবং ক্যানসার ডেকে আনতে পারে।

দুগ্ধজাত পণ্য: ফুল ফ্যাট দুধ, পনির, মাখন, ক্রিম এবং দইতে স্যাচুরেটেড ফ্যাট এবং হরমোন থাকে যা প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বাড়াতে পারে। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী প্রচুর পরিমাণে ফুল ফ্যাট দুধ এবং উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ করলে আক্রমনাত্মক প্রোস্টেট ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ট্রান্স ফ্যাট: চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রায়শই বেকড পণ্য, ভাজা খাবার এবং প্যাকেটজাত স্ন্যাকসে ট্রান্স ফ্যাট থাকে। এই অস্বাস্থ্যকর চর্বি প্রদাহ বাড়াতে পারে এবং প্রোস্টেট ক্যানসার কোষের বৃদ্ধিকে উৎসাহিত করতে পারে।

মদ্যপান: অতিরিক্ত অ্যালকোহল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং প্রোস্টেট ক্যানসার-সহ বিভিন্ন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। অ্যালকোহল হরমোনের মাত্রাকেও প্রভাবিত করতে পারে এবং প্রদাহ সৃষ্টি করতে পারে, যা প্রোস্টেটের ক্ষতি করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া