রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কৈলাশহরে শীঘ্রই চালু হচ্ছে বিমানবন্দর! ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের

Pallabi Ghosh | ২৮ মে ২০২৫ ১৫ : ৪১Pallabi Ghosh

নিতাই দে, আগরতলা: দীর্ঘ ৩২ বছর পরিত্যক্ত থাকার পর পুনরায় ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরের বিমানবন্দর চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কৈলাশহরের পরিত্যাক্ত বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। কৈলাশহরের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার দাবিতে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন সংঘটিত হয়েছে। 

 

কৈলাশহরের বিমানবন্দরটি পরিদর্শন করার পর মঙ্গলবার রাতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দলটি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে বৈঠক করেন। সম্প্রতি নয়াদিল্লি সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কৈলাশহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি তিনি কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের কার্যালয় এবং কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহনকেও এই বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। 

 

এই অবস্থায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলাশহর বিমানবন্দর পরিদর্শন করে এবং আজ তারা এবিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। সেখানে আধিকারিকগণ মুখ্যমন্ত্রীকে কৈলাশহর বিমানবন্দর চালু করা সম্পর্কে অবহিত করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের রিজিওন্যাল এক্সিকিউটিভ ডিরেক্টর রাজা কিশোর এবং আগরতলা এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে সি মীনা। 

 

উল্লেখ্য, কৈলাশহরের এই বিমানবন্দরটি চালু হলে উনকোটি এবং ধলাই জেলার পাশাপাশি পাশ্ববর্তী অসম রাজ্যের কাছার জেলার সাধারণ নাগরিকরা বাইরের রাজ্যে যাওয়ার জন্য বাড়তি সুবিধা পাবেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শনের পর কৈলাশহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু হওয়ার প্রক্রিয়া অনেকাংশেই গতি পেল। এখন উনকোটি জেলার মানুষ অপেক্ষায় রয়েছেন, কবে নাগাদ জোরকদমে এই পরিত্যক্ত বিমানবন্দরটির কাজ শুরু হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া