রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ মে ২০২৫ ০১ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মে মাসে তীব্র দাবদাহ থেকে রেহাই দিল আগাম বর্ষা। একটানা দীর্ঘদিন তাপপ্রবাহের পরিস্থিতি ছিল না প্রায় কোনও রাজ্যেই। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নতুন কোনও রেকর্ড গড়েনি। বর্ষার প্রবেশের পর জুন মাসে কেমন থাকবে আবহাওয়া? দেশজুড়ে বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে না কমবে?
মঙ্গলবার মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, জুন মাসে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে তাপমাত্রার পারদ একটানা ঊর্ধ্বমুখী থাকবে না। দাবদাহে নাজেহাল হওয়ার সম্ভাবনা কম। বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক, স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। তবে কিছু অংশে স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন আরও জানিয়েছে, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যের কয়েকটি এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন আগে জানিয়েছিল, জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১০৫ শতাংশ বৃষ্টিপাত হতে পারে দেশে। তবে আজ মৌসম ভবনের প্রধান জানালেন, আগামী তিন মাসে গড় বৃষ্টিপাত ১০৬ শতাংশ হতে পারে। উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে স্বাভাবিক বৃষ্টি হলেও, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্রে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকলেও লাদাখ, হিমাচল প্রদেশের সংলগ্ন এলাকা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, কেরল, তামিলনাড়ুতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?