বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | এত বড় বিশ্বাসঘাতকতা! স্বামীর মৃত্যুশোক ভুললেন দুই মিনিটে, ল্যাপটপে কী খুঁজে পেলেন মহিলা

AD | ২৭ মে ২০২৫ ০০ : ২৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আমরা যাঁদের ভালোবাসি তাঁদের সম্পর্কে আমরা আসলে কী জানি? আর যখন একটি মাত্র আবিষ্কার তাদের সম্পর্কে আমাদের বিশ্বাস এবং ধারণা বদলে দেয় তখন কী ঘটে? ২৪ বছর বয়সী কেটের জীবন একসময় ভালোবাসায় পরিপূর্ণ ছিল। তাঁর কাছে এই প্রশ্নের উত্তরটি ভয়াবহ।

ডেইলি মেল-এর প্রতিবেদন অনুযায়ী, কেট, (নাম পরিবর্তিত) জানিয়েছেন কীভাবে তাঁর সঙ্গীর মৃত্যুর অনেক পরে একটি  প্রেমের গল্প একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। কেটের গল্প সকলকে শুধু চমকেই দেয়নি বরং মৃত্যুর পরে প্রেম, বিশ্বাস এবং গোপনীয়তা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।

একটি অনলাইন প্ল্যাটফর্মে কেটের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর বয়ফ্রেন্ডের। একে অপরকে ভাল লেগে যায়। তিন বছর বন্ধুত্ব রক্ষা করার পর ২০২১ সালে একে অপরকে ডেট করা শুরু করেন দু’জনে। কেটের মনে হয়েছিল সে তাঁর স্বপ্নের সঙ্গীকে খুঁজে পেয়েছেন।

এক বছরের মধ্যেই কেট জানতে পারেন তাঁর সঙ্গী দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। দুই বছর পরেই সঙ্গীর মৃত্যু হয়। শেষ দিন পর্যন্ত সঙ্গীর পাশে ছিলেন কেট। সঙ্গীকে হারিয়ে কষ্টে ভেঙে পড়েছিলেন তিনি। 

সঙ্গীর ব্যবহার করা সব জিনিস স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিয়েছিলেন। এর মধ্যে ছিল একটি ল্যাপটপও। একদিন সেটি ঘাঁটতে ঘাঁটতেই কিছু লুকনো ফোল্ডার খুঁজে পান কেট। সেই ফোল্ডারগুলিতে রাখা জিনিস দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে কেটের। 

তিনি দেখেন তাঁর সঙ্গীর বন্যপ্রাণীদের প্রতি যৌন আকর্ষণ (জুফিলিয়া) ছিল। হতবাক, আতঙ্কিত হয়ে কেট বলেছিলেন, তিনি যে মানুষটিকে একসময় ভালোবাসতেন তাঁর সম্পর্কে ধারণা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে যায়।

যদিও তিনি যে বিরক্তিকর তথ্যগুলো আবিষ্কার করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। কেট স্বীকার করেছেন যে এই আবিষ্কার তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। কেট জানিয়েছেন, তিনি একসময় যাঁকে ভালোবাসতেন তাঁর স্মৃতি রক্ষা করা এবং তাঁকে বদনাম না করতেই এই সিদ্ধান্ত।

কেট মনে করেন, তাঁর প্রেমিক সম্ভবত দীর্ঘদিন ধরে এই আচরণে জড়িত ছিলেন না। তাঁর সন্দেহ, জীবনের শেষ কিছুদিন এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল সে। প্রেমিকের মৃত্যুতে তিনি যে কষ্ট পেয়েছেন এই আবিষ্কার তাতে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন কেট। 

রেডিটে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেট। তিনি লিখেছেন, “আমি জানি না কীভাবে প্রতিক্রিয়া জানাব। ওঁর চলে যাওয়া থেকে শুরু করে সব কিছুর আয়োজন করে মানসিকভাবে আমি বিধ্বস্ত।“ 

অপ্রত্যাশিত আবিষ্কারটির ফলে তাঁর উপলব্ধি, আমাদের সবচেয়ে কাছের মানুষরেও কিছু গোপন দিক থাকতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া