রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘আর পাঁচ মিনিটেই মরে যাব’, গাড়ির ভিতরেই একে অন্যের উপর বমি, শেষ মুহূর্তে যে সত্যি বলে গেলেন ব্যক্তি

Riya Patra | ২৭ মে ২০২৫ ২২ : ৩২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একই পরিবারের সাতজন। গাড়ির ভিতর থেকে উদ্ধার তাদের দেহ। দেহ উদ্ধারের পর, প্রাথমিকাভবে প্রশ্ন ঘুরছিল, নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? সকালে জানা গিয়েছিল, তদন্তে নেমে পুলিশ গাড়ির ভিতর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। 

বেলা গড়াতেই জানা গেল, কোনও দুর্ঘটনা নয়, পরিস্থিতির চাপে পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক পরিবারের সাতজন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একেবারে শেষ মুহূর্তে পরিবারের একজন জানিয়েছেন, বড় অঙ্কের দেনায় ডুবেছিল গোটা পরিবার। অন্তত ২০ কোটি টাকার দেনা ছিল। আত্মীয়রা সব কোটি কোটি টাকার মালিক হওয়া সত্বেও কোনও রকম সাহায্য করেনি। তারপরেই গোটা পরিবার একসঙ্গে মৃত্যুর পথ বেছে নেয়।

বারওয়ালার ওই পরিবার, বর্তমানে দেরাদুনের বাসিন্দা ছিলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে পঞ্চকুলা থেকে একই পরিবারের সাতজন ফিরছিলেন গাড়িতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পরিবার পঞ্চকুলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল। আচমকা একটি বাড়ির  সামনে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। 

গাড়ির ভিতরে একাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলে, এক যুবক জিজ্ঞাসা করেন। পুনীত নামের এক যুবক জানিয়েছেন, প্রবীণ মিত্তর বলে ব্যক্তি প্রথমে জানান, বাকিরা ঘুমোচ্ছেন। তবে কিছুক্ষণেই বোঝা যায় পরিস্থিতি। ওই ব্যক্তিই তখন বিষ খাওয়ার কথা জানান। 

পুলিশে খবর দেওয়ার পর, পুলিশ তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অনুমান পরিবারের সদস্যরা বিষ পান করেছিলেন মাঝরাস্তায়। সাতজনের মধ্যে তিনজন শিশু বলেও জানা গিয়েছে। 
পঞ্চকুলার ডেপুটি পুলিশ কমিশনার হিমাদ্রি কৌশিক এবং ডেপুটি পুলিশ কমিশনার আইন ও শৃঙ্খলা অমিত দাহিয়া খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন। দেহ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে দাবি পুলিশের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া