মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৭ মে ২০২৫ ২২ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে তুরস্কের একটি পদক্ষেপ সর্বত্র আলোচ্য বিষয় ছিল। সেটি হল ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ানো। এর ফলে ভারতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্কের বিরুদ্ধে।
ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে তুরস্ক দীর্ঘদিন ধরেই নীরব। কিন্তু ২০১৯ সালে যখন ভারত সরকার কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে দেয় তখন তুরস্ক ভারতের বিরুদ্ধে সরব হয়েছিল।
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বর্তমান সময়ের কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, "আমরা পাকিস্তানের জনগণের পাশে আছি। আমি ভাই শাহবাজ শরিফকে ফোন করে বলেছি যে আমরা একসঙ্গে আছি। ভবিষ্যতেও আমরা পাকিস্তানের পাশে থাকব।"
পাকিস্তানের তুলনায় তুরস্ক ও ভারতের সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণ এশীয় এই দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমা দেশগুলির নিরাপত্তা কাঠামোতে তুরস্ক ও পাকিস্তান উভয়ই তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। পরিবর্তিত সময়ে উভয় দেশই তাদের বিশ্বাসযোগ্যতা বাঁচানোর জন্য লড়াই করছে।
বিশেষজ্ঞদের মতে, তুরস্কের এই আচরণের দু’টি কারণ থাকতে পারে। প্রথমত, তুরস্ক ইসলামিক বিশ্বে পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করছে। দ্বিতীয়ত, ন্যাটোরও সদস্য হিসেবে তুরস্ক পূর্ব এবং পশ্চিমি দেশগুলির মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে থাকতে চায়।
গত কয়েক বছরে ন্যাটো মিত্ররা রাশিয়ার কাছ থেকে S-400 অ্যান্টি-মিসাইল সিস্টেম ক্রয় এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা, তুরস্কের এই সব সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছে। এর ফলে কি তুরস্ক একা হয়ে পড়ছে? প্রতিরক্ষা অংশীদারিত্বের জন্য পাকিস্তানকেই একমাত্র বিকল্প বলে মনে করছে?
নাগোর্নো-কারাবাখ যুদ্ধে তুরস্ক ও পাকিস্তান আজারবাইজানকে সমর্থন করেছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের চুক্তির আওতায় ভারত আর্মেনিয়াকে আকাশ-১এস ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় কনসাইনমেন্ট দেওয়ার পরিকল্পনা করছে। এর পাশাপাশি, হাউইটজার বন্দুক এবং পিনাকা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সহ আরও বেশ কিছু অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে। গত বছর নভেম্বরে ক্ষেপণাস্ত্রের প্রথম কনসাইনমেন্ট পাঠানো হয়েছিল।
রাশিয়া বহু বছর ধরে আর্মেনিয়ার বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ছিল, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রকাশ্য সমর্থনের অভাবের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ে। তারপর থেকে ভারত আর্মেনিয়ার একটি প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে এগিয়ে এসেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?