বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৫ ২১ : ৩৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ গবেষণায় দেখা গিয়েছে, বাতকর্ম সুস্থতার লক্ষণ। তবুও বাতকর্ম নিয়ে আমাদের সকলের মনেই রয়েছে কম-বেশি খুঁত খুঁতানি। বাতকর্মের নাম শুনলেই নাক সিঁটকানোর মানুষ কম নেই। বিশেষত, বাতকর্ম যদি অত্যধিক হয় তাহলে লজ্জিত বোধ করেন অনেকেই! তবে উপায় না থাকলেও ঘরে-বাইরে সর্বত্র, বাতকর্মের গন্ধ প্রায়ই নাকে আসে। কিন্তু জানেন কি বাতকর্মের জেরে আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। শুনতে অবাক লাগলেও তেমনটাই যে হয়েছে এক তরুণীর সঙ্গে। ভয়ঙ্কর সংক্রমণে বছরের পর বছর ভুগেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে ক্রিস্টিন কনেলের জীবনে। ওই মার্কিন কনটেন্ট ক্রিয়েটর দাবি করেছেন, মুখের সামনে বাতকর্ম করেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক। আর তার জেরেই তিনি সাত বছর ধরে সাইনাস ইনফেকশনে ভুগেছেন। ক্রিস্টিন জানিয়েছেন, ২০১৭ সালে গোড়ালির অস্ত্রোপচারের পর তিনি একদিন এক হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। আচকাই তাঁর প্রেমিক পোশাক পরিবর্তনের সময় মুখের সামনে বাতকর্ম করেন। এরপর থেকে তরুণীর নাক বন্ধ হয়ে যায়। সঙ্গে মুখে ব্যথা ও গুরুতর সাইনাস সংক্রণের সমস্যায় পড়েন তিনি।
প্রাথমিকভাবেই কিছুতেই ক্রিস্টিনের রোগ ধরতে পারছিলেন না চিকিৎসকেরা। বছরের পর বছর চিকিৎসা এবং বহু পরীক্ষা-নিরীক্ষার পর, চিকিৎসকরা তরুণীর সাইনাস থেকে ই. কোলাই (E. coli) ব্যাকটেরিয়া শনাক্ত করেন। যা সাধারণত অন্ত্রের ব্যাকটেরিয়া এবং সাইনাস ইনফেকশনে এটি সচরাচর দেখা যায় না। ক্রিস্টিনের দাবি, এই ব্যাকটেরিয়া তাঁর প্রেমিকের বাতকর্মের মাধ্যমে তার নাকে প্রবেশ করেছে। জানা যায়, এই ঘটনার কিছুদিনের মধ্যে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদও হয়ে যায় ক্রিস্টিনের।
যদিও ক্রিস্টিনের দাবির সত্যতা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। তরুণীর এক চিকিৎসক ডা. ফ্র্যাঙ্কলিন জোসেফের মতে, "বাতকর্মের মাধ্যমে ই. কোলাই সাইনাসে পৌঁছনো বৈজ্ঞানিকভাবে অসম্ভব।" তিনি ব্যাখ্যা করেন, ই. কোলাই সাধারণত দূষিত খাবার, জল বা সরাসরি মল সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে নয়। এছাড়া অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে সংক্রমণ কিংবা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এই ব্যাকটেরিয়া সাইনাসে প্রবেশ করতে পারে।
ক্রিস্টিন নিজেও স্বীকার করেছেন যে, অস্ত্রোপচারের সময় বা হাসপাতাল থেকে তাঁর সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু তাঁর প্রেমিকের বাতকর্মের দাবিও একেবারে উড়িয়ে দেননি তিনি। এদিকে ক্রিস্টিনের ঘটনা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল এবং সাধারণত এটি উদ্বেগের কারণ নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?