রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘কেউ যেন প্রমাণ না চায়’, অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী দলগুলিকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

AD | ২৭ মে ২০২৫ ২১ : ০৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বালাকোট হামলার পরেই পাকিস্তানে ক্ষয়ক্ষতির প্রমাণ চেয়েছিল বিরোধী দলগুলি। অপারেশন সিঁদুরের পর বিরোধীদেরই একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের গান্ধীনগরের সভা থেকে মোদি বলেন, “অপারেশন সিঁদুরের পুরোটাই ক্যামেরায় রেকর্ড করে রাখা হয়েছে। যাতে কেউ ‘প্রমাণ’ চাইতে না পারে।“

মঙ্গলবার গান্ধীনগরে সভা ছিল প্রধানমন্ত্রীর। সেখানে তিনি বলেন, “ভারত বীরদের দেশ। আমরা আগে যাকে ছদ্ম যুদ্ধ বলতাম, ৬ মে-র পর থেকে তা আর বলা যাবে না। কারণ, মাত্র ২২ মিনিটে ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। পুরোটাই সিদ্ধান্তমূলক পদক্ষেপ। এ বার গোটা অপারেশন ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। যাতে ঘরের কেউ প্রমাণ চাইতে না পারে।“

তিনি আরও বলেন, "আমি বলছি এটিকে আর ছদ্ম যুদ্ধ বলা যাবে না কারণ ৬ মে-র পরে যেসব জঙ্গির শেষকৃত্য হয়েছিল, তাঁদের পাকিস্তানে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছিল। তাঁদের কফিন পাকিস্তানের পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল এবং সেনাবাহিনী তাঁদের স্যালুট জানিয়েছিল। এটি প্রমাণ করে যে জঙ্গি কার্যকলাপ ছদ্ম যুদ্ধ নয় বরং একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। তোমরা (পাকিস্তান) ইতিমধ্যেই যুদ্ধে লিপ্ত এবং তোমরা সেই অনুযায়ী জবাব পাবে। আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা এমন অগ্রগতিও করতে চাই যাতে আমরা বিশ্বের কল্যাণে অবদান রাখতে পারি।" 

প্রধানমন্ত্রীর ‘প্রমাণ’ খোঁচা কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলিকে লক্ষ্য করেই। যেই সব দলের নেতারা ২০১৬ সালে উরি এবং পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালে বালাকোট বিমান হামলার পরে সরকারের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং হামলার প্রমাণ চেয়েছিলেন। ৭ মে ভারত পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায়। বিমান হামলার পর সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনাবাহিনী হামলার ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছিল। 

দুই দিনের গুজরাট সফরে গিয়েছেন মোদি। সোমবার ভদোদরা, ভুজ এবং আহমেদাবাদে সভা করেন তিনি। মঙ্গলবার সভা ছিল গান্ধীনগরে। সেই সভার আগে একটি রোডশোয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। দুই দিনে চারটি রোডশো ছিল প্রধানমন্ত্রীর। অপারেশন সিঁদুরের পর গুজরাট সফরই মোদির প্রথম সফর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া