রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাঁওয়ের বৈসারনে হতশ্রী যোগাযোগ ব্যবস্থা, দায়ী কে, ভোটব্যাঙ্কের রাজনীতি নাকি স্থানীয়রা?

RD | ২৭ মে ২০২৫ ২০ : ৩৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ঘন সবুজে ঘেরা উপত্যকা। পাহাড়, জঙ্গল আর লিডার নদীর অপার্থিব সৌন্দর্য। পহেলগাঁওয়ের বৈসারন বাদামি ভালুক, কস্তুরী হরিণের বিচরণক্ষেত্র। সাদা বরফের চাদরে রোদ্দুর পড়লেই এ যেন এক খণ্ড সুইৎজারল্যান্ড। ফলে পর্যটকরা বৈসারনকে 'মিনি সুইৎজারল্যান্ড' বলেই ডাকে। এই জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু, এতকিছু সত্ত্বেও এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। যেতে হয়, মাটির রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে। যান চলাচল তো যেন সোনার পাথর-বাটি। এই হতশ্রী যোগাযোগের কারণ কী? বেশিরভাগই দায়ী করেছেন ভোটব্যাঙ্কের রাজনীতিকে। কিন্তু এর নেপথ্যে রয়েছে অন্য ইস্যু। 

আসলে বৈসারনের বেশিরভাগ ভোটারই পনিচালক বা ঘোড়াওয়ালা। এঁরাই ওই অঞ্চলে সরকারের পাকা রাস্তা বানানোর উদ্যোগকে ঠেকিয়ে রেখেছেন বলে জানা গিয়েছে। সরকার উদ্যোগী হয়ে রাস্তা বানাতে গেলেও ঘোড়াচালকরা তা করতে দেন না বলে অভিযোগ। রাজনীতিবিদরাও ভোটারদের মতামতকে গুরুত্ব দেন। ফলে বৈসারনের যোগাযোগ ব্যবস্থা যে তিমিরে ছিল বছরের বছর পর ধরেই সেই অবস্থাতেই রয়ে গিয়েছে। 

কে ঘোড়াচালকদের এই বাধা দেওয়ার প্রবণতা? বাস্তবে বৈসারনে পাকা, মোটরযান চলাচালযোগ্য রাস্তা তৈরি হলে তা ঘোড়াচালকদের আয়ের উপর মারাত্মক প্রভাব ফেলবে। মার খাবে তাঁদের জীবন-জীবীকা। যদি একটি পাকা রাস্তা তৈরি করা হয়, তাহলে পর্যটকরা গাড়িতেই সরাসরি বৈসারনে যেতে পারবেন। কমবে ঘোড়ায় চড়ে উপত্যকায় যাওয়ার বিষয়টি। ফলে ঘোড়াচালকদের আয়ের উপর কোপ পড়বে।

বর্তমানে, সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ মাটির পথ পেরিয়ে ঘোড়ার পিঠে করে বৈসারনে পৌঁছতে প্রায় ৪০-৫০ মিনিট সময় লাগে।

বৈসারনকে কেন আক্রমণের জন্য বেছে নেওয়া হয়েছিল?
বৈসারনে আক্রমণ চালানোর সময় জঙ্গিরা এই অপ্রতুল যোগাযোগ ব্যবস্থাকেই কাজে লাগিয়েছিল। ফলে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় ঘোড়াচালক নিহত হয়েছিলেন।

তাসত্ত্বেও তদন্তকারীরা বিশ্বাস করেন যে, সন্ত্রাসীবাদীরা বৈসারনকে আক্রমণের জন্য বেছে নিয়েছিল কারণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল। কোনও সড়ক যোগাযোগ না থাকায় উদ্ধার প্রচেষ্টাও বিলম্বিত হবে, ফলে হতাহতের সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে জানত জঙ্গিরা।

গত ২২শে এপ্রিল বৈসারনে হামলার পর, নিরাপত্তা কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে কমপক্ষে এক ঘন্টা সময় লেগেছিল। সেই সময়কালেই জঙ্গিরা হত্যালীলা চালানো এবং ঘটনাস্থল থেকে পালানোর সময় পেয়েছিল।

সরকারের পদক্ষেপ:
এপ্রিলের হামলার পর, জম্মু ও কাশ্মীর প্রশাসন পহেলগাঁও থেকে বৈসরানকে সংযুক্ত করে একটি যথাযথ পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা দ্রুত করেছে।

পহেলগাঁয়ের বিধায়ক আলতাফ কালু জানিয়েছেন, প্রকল্পটিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার স্তরে রয়েছে এবং যত দ্রুত সম্ভব তা বাস্তাবায়িত করা হবে। কালু সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কে বলেন, "রাস্তাটি দ্রুতরা ভিত্তিতে তৈরি করা হবে। আমি জানি না কে নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল। আমরা রাস্তা নির্মাণকে প্রথম অগ্রাধিকার হিসাবে বিবেচনায় রেখেছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া