বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল মেয়ে, ৪৪ বছর ধরে খুঁজে অস্থির মা, ডিএনএ টেস্টের ফল দেখে ডুকরে কেঁদে উঠলেন

Pallabi Ghosh | ২৭ মে ২০২৫ ২০ : ২৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিকেলবেলায় বন্ধুদের সঙ্গে বাড়ির উঠোনেই খেলছিল ছ'বছরের নাবালিকা। বাজারে সামান্য কাজ ছিল মায়ের। খেলাধুলা ছেড়ে মায়ের সঙ্গে বাজারে যেতে রাজি হননি। কিছুক্ষণ পর বাড়ি ফিরেই আর সন্তানকে দেখতে পাননি তরুণী। সেদিন থেকে শুরু খোঁজ। ৪৪ বছর দেশের আনাচে-কানাচে খুঁজেছেন। অবশেষে ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই ডুকরে কেঁদে উঠলেন। চার দশক পর মেয়েকে কাছে পেয়েই আনন্দে আত্মহারা মা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ১৯৭৫ সালে মে মাসে সিউল থেকে নিখোঁজ হয় ছ'বছরের কুয়াং হা নামের নাবালিকা। হ্যান ট্যা-সুন নামের মহিলা জানিয়েছেন, সেদিন বাজার থেকে ফিরে আর মেয়েকে খুঁজে পাননি। ৪৪ বছর ধরে খুঁজেছেন। থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। পুলিশ খোঁজ দিতে না পারলেও, তিনি আশা ছাড়েননি। 

২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার একটি সমাজসেবী সংস্থা জানায়, হ্যান চার দশক ধরে তাঁর মেয়েকে খুঁজছেন। এই সংস্থাটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে কোরিয়ার দত্তক নেওয়া সন্তানদের সঙ্গে আসল মায়েদের মিলিয়ে দেয়। এই সংস্থার সাহায্যেই ৪৪ বছর পর মেয়েকে খুঁজে পান হ্যান। 

জানা যায়, ছ'বছরের কুয়াংকে অপহরণ করে, বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করে দেওয়া হয়। সেখানে ক্যালিফোর্নিয়ায় ল্যারি বেন্ডার নামে একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। ডিএনএ পরীক্ষার পরেই কুয়াং ও হ্যানের মিলন হয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় মায়ের সঙ্গে দেখা করতে ছুটে আসেন কুয়াং। এরপর জানান, সেদিন তাঁকে অপহরণ করে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। বেআইনিভাবে ভিন দেশে পাচার করা হয়। তারপর দত্তক নেয় এক পরিবার। ৪৪ বছর পর আসল মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কুয়াং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া