বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শনি জয়ন্তীতে ভুলেও করবেন না এই কাজ, শনিদেবের কুদৃষ্টিতে হবে সব ছারখার! জানুন কী করলে কাটবে শনির দশা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৫ ২০ : ১২Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আজ ২৭ মে মঙ্গলবার শনি জয়ন্তী পালিত হচ্ছে। সূর্যপুত্র শনিদেব জ্যৈষ্ঠ অমাবস্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতি বছর এই তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি হলেন কর্মফলের দেবতা। সেই কারণেই শনির দশা যার চলে, তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে বলে মনে করা হয়। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। কথিত রয়েছে, শনি জয়ন্তীতে কিছু কাজ করা উচিত নয়। নচেৎ শনিদেবের রোষে তছনছ হতে পারে জীবন। 

কী কী করবেন না

* মা, স্ত্রী, বোন বা অন্য কোনও মহিলাকে অপমান বা অসম্মান করলে শনির কুদৃষ্টি থেকে বাঁচতে পারবেন না। 

* দরিদ্র, অসহায় এবং নিঃস্ব মানুষের উপর নির্যাতন করলে রুষ্ট হন শনিদেব। সেই ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। 

* শাস্ত্র মতে, মিথ্যে কথা বললে শনিদেবের রোষে পড়তে হয়। এই দিন কোনও খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন। 

* শনি জয়ন্তীর দিনে মাংস সহ অন্যান্য আমিষ খাবার এবং অ্যালকোহল খাওয়া অশুভ বলে মনে করা হয়। এই দিনে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন।

* পশু-পাখির সঙ্গে কঠোর আচরণ করলে শনিদেব অসন্তুষ্ট হতে পারেন। 

শনির দশা কাটাতে কী করবেন

* শাস্ত্র মতে, নিষ্ঠা ও নিয়ম মাফিক পুজো করলে প্রসন্ন হন শনিদেব। জীবনের যে কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। 
* অশ্বথ গাছের গোড়ায় এদিন জল ঢালতে পারেন এবং সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে আসুন। এতেই কাটতে পারে শনির দশা। 
* শনিদেবের মূর্তির সামনে কালো মাস কলাইয়ের ডাল, কালো তিল, সরিষার তেল, কালো পোশাক অথবা কালো ছাতা দান করা শুভ।
* শনিজয়ন্তীতে ১০৮ বার 'ওম শণ শনাইশ্চরায় নমঃ' মন্ত্রটি জপ করুন। যে কোনও শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন
* একটা বাটিতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন। তারপর এই তেলটা দান করে দিলেও শনির দশা কেটে যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া