রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | খেলা এখনও বাকি! অকাল বর্ষায় বিধ্বস্ত হওয়ার পর মুম্বইতে লাল সতর্কতা জারি মৌসম ভবনের

Kaushik Roy | ২৭ মে ২০২৫ ১৭ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালে সাময়িক বিরতি দেখা গেলেও এদিন ফের মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতের মৌসম ভবন। সোমবার রাতে প্রবল বৃষ্টিতে জর্জরিত মুম্বই শহরে এদিন সকালে বৃষ্টির তীব্রতা খানিকটা হ্রাস পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে নাগরিকদের মধ্যে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রাতভর বৃষ্টির পরও শহরের কোথাও বড়সড় জল জমার খবর পাওয়া যায়নি। মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং হারবার লাইনে স্বাভাবিকভাবেই চলছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২৬ মে মুম্বইয়ে ঢুকে পড়েছে।

যা গত ৭৫ বছরের হিসেবে সবচেয়ে আগেভাগে বর্ষার আগমন। মুম্বইয়ে সাধারণত ১১ জুনের আশেপাশে বর্ষা আসে। কিন্তু এই বছর ১৯৫৬, ১৯৬২ ও ১৯৭১ সালের রেকর্ডকেও ছাপিয়ে ২৬ মে বর্ষা প্রবেশ করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় মুম্বইয়ের আট জায়গায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বোরিভলি, সান্তাক্রুজ, পওয়াই, মুলুন্ড, চেম্বুর, ওরলি, কোলাবা এবং আলিবাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নভি মুম্বই, থানে এবং কল্যাণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিএমসি-র তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোতে। প্রায় ৩,১০০ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া