রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সরকারি নির্মাণকাজে দুর্নীতি চলছে, খবর করতে গেলে বেঁধে পেটানো হল সাংবাদিককে

Kaushik Roy | ২৭ মে ২০২৫ ১৫ : ৩০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সরকারি নির্মাণকাজে দুর্নীতির অভিযোগে খবর সংগ্রহ করতে গিয়ে ওড়িশার বলাঙ্গির জেলায় হামলার শিকার সাংবাদিক। জানা গিয়েছে, জনসমক্ষে বেঁধে পেটানো হল সাংবাদিক বিজয় প্রধানকে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন নাবালকও বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত শনিবার সাংবাদিক বিজয় প্রধান একটি গ্রামের গার্ড ওয়াল নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন ও ছবি তুলছিলেন। অভিযোগ, সেই সময় একদল লোক তাঁর উপর চড়াও হয়। অভিযুক্তরা তাঁর মোবাইল ফোন, মাইক্রোফোন ও কাজের জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি বিজয় প্রধানের মুখে লাথি মারছেন। ইতিমধ্যেই, পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, নির্মাণকাজের সঙ্গে যুক্ত ঠিকাদারই কোনওভাবে এই হামলা চালিয়েছেন ওই সাংবাদিকের ওপর। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ‘আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, ওই নির্মাণকাজে নিযুক্ত ঠিকাদারের এই হামলার পিছনে ভূমিকা থাকতে পারে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং প্রমাণ পেলে তাঁকেও গ্রেপ্তার করা হবে’। ইতিমধ্যেই, চার অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত নাবালকের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ক্ষোভ জন্মেছে সাংবাদিক মহলে। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া