রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘সুখ শান্তিতে থাকো, রুটি খাও, নইলে…’, 'বুলেট' হুঁশিয়ারি দিয়ে দিলেন মোদি, এবার কী করবে পাকিস্তান?

Riya Patra | ২৭ মে ২০২৫ ১৪ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একের পর এক চরম হুঁশিয়ারি। আগেও বারবার জানিয়েছেন, দেশের মা-বোনেদের সিঁদুর মুছেছে যারা, তাদের পরিণতি হবে ভয়াবহ। সেকথার পুনরাবৃত্তি করলেনই, একই সঙ্গে এবার আরও চরম হুঁশিয়ারি ভারতের প্রধানমন্ত্রীর। 

সোমবার গুজরাটে একের পর এক কর্মসূচি ছিল মোদির। ওই কর্মসূচি থেকেই তিনি ফের সুর চড়িয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। মোদির সাফ বার্তা, নিজেদের দেশের সুখে শান্তিতে থাকো, রুটি খাও। নইলে আমাদের 'গুলি' তো রয়েছে। 


মঙ্গলবার গুজরাটের দাহোদে এবং ভুজে জনসভা ছিল মোদির। এই দু’ জায়গা থেকেই তিনি পাকিস্তান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পহেলগাঁও হামলার পরে, ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরকে মোদি মঙ্গলবার ভারতীয়দের সংস্কার এবং ভাবনার অভিব্যক্তি বলে উল্লেখ করেছেন।

 

একই সঙ্গে বলেন, যাঁরা অন্ধ নন, তাঁরা নিশ্চয় দেখতে পান কীভাবে পাকিস্তানের শহরে, জেলায় সন্ত্রাসবাদীরা কাজ চালাচ্ছে। এখন এসব আর কোনও ‘সিক্রেট’ নয়। পাক-রাষ্ট্র এবং তাদের সেনাবাহিনী দ্বারা অর্থায়িত, মদতপুষ্ট বলেও সাফ উল্লেখ করেন। 

 

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই, বারবার পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর, মোদি সাফ জানিয়ে দেন, দুই দেশ অস্ত্রবিরতিতে রাজি হলেও, ভারতের অবস্থান ঠিক কী। ভারতের প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের পর প্রথম জাতির উদ্দেশে ভাষণে বলেন, পাকিস্তানের সঙ্গে কথা হলে, কথা হবে সন্ত্রাসবাদ নিয়ে। কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। একই সঙ্গে মোদি জানিয়ে দিয়েছিলেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া