বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বাড়ছে ইউরিক অ্যাসিড? নিয়মিত এই সব খাবার খেলেই ঝাঁঝরা হয়ে যাবে শরীর! বদলে কী খাবেন জানুন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৫ ০০ : ২১Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ রক্তচাপ, ডায়াবেটিসের মতো তরুণ তুর্কিদের মধ্যে ইউরিক অ্যাসিডের সমস্যাও আজকাল আর খুব একটা অস্বাভাবিক নয়। এদিকে সময় থাকতেই ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে না রাখলে বাড়তে পারে একাধিক শারীরিক সমস্যা। খাদ্যাভাসের পরিবর্তনে মিলতে পারে সুফল। ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন নামক একটি উপাদান থেকে। পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে। ইউরিক অ্যাসিডের সমস্যায় নিয়মিত কোন কোন খাবার এড়িয়ে চলবেন, জেনে নিন- 

* তুর ডালঃ যদিও ডাল প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ। কিন্তু তুরের ডাল, মসুর ডাল এবং উড়াদ ডালে মাঝারি থেকে উচ্চ মাত্রার পিউরিন থাকে। এই যৌগগুলি ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। নিয়মিতভাবে এই ডাল বেশি খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। বদলে মুগ ডাল বা কাঁচা ছোলার ডাল, অঙ্কুরিত মুগ হল হালকা, কম পিউরিনযুক্ত বিকল্প হতে পারে। 

* ফুলকপিঃ অনেক উপকারিতা থাকা সত্ত্বেও ফুলকপি ক্রুসিফেরাস পরিবারের অংশ। এতে মাঝারি পরিমাণে পিউরিন থাকে। প্রতিদিন ফুলকপি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। অন্যদিকে, লাউ শরীর ঠান্ডা রাখে এবং ডিটক্সিফাইং বৈশিষ্ট্য যুক্ত এই সবজিতে পিউরিনের পরিমাণ কম। 

* মাশরুমঃ মাশরুম নিঃসন্দেহে স্বাস্থ্যকর। তবে মাশরুমে পিউরিন সমৃদ্ধ যৌগ থাকে, বিশেষ করে যখন মশলা দিয়ে রান্না করা হয় তখন এর স্বাস্থ্যসম্মত উপকারিতা কমে যায়। সেক্ষেত্রে টোনড দুধ থেকে তৈরি পনির খেতে পারেন। কম পিউরিনযুক্ত পনির কিংবা টোফু পর্যাপ্ত মাত্রায় প্রোটিনের জোগান দেয়। 

* পালং শাকঃ পালং শাক স্বাস্থ্যকর কিন্তু এতে প্রচুর পরিমাণে অক্সালেট এবং পিউরিন থাকে। যা বেশি পরিমাণে খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাঁদের পালং শাক না খাওয়াই ভাল। বদলে খেতে পারেন মেথি শাক। এটি পালং শাকের মতোই পুষ্টিকর, হজম করা সহজ এবং পিউরিনের পরিমাণও কম। 

* মিষ্টি পানীয়, অ্যালকোহলঃ বাজারে যে সব ঠান্ডা পানীয় পাওয়া যায় তার মধ্যেও ফ্রুক্টোজের পরিমাণ অত্যাধিক থাকে। যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে অ্যালকোহলও সচেতনভাবে বাদ দিতে হবে। অধিকাংশ মানুষের ধারণা থাকে, ওয়াইন আর বিয়ার খেলে শরীরের তেমন কোনও ক্ষতি হয় না। আদপে তা ঠিক নয়। বরং এক্ষেত্রে বেশি ক্ষতি হয় বিয়ারে। কারণ এতে পিউরিনের পরিমাণ অনেকটাই বেশি থাকে। বরং তেষ্টা পেলে ডাবের জল, জিরে জলের মতো পানীয় খেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া