রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ মে ২০২৫ ০০ : ০৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দশকের পর দশক জুড়ে চূড়ান্ত ত্রাস। হাজার হাজার নিরীহ বেসামরিক নাগরিক, নিরাপত্তা কর্মী এবং জনপ্রতিনিধি তাদের ল্যান্ডমাইন, অ্যামবুশ এবং ঠান্ডা মাথায় হত্যার শিকার হয়েছেন। বিরুদ্ধের লড়াই জারিও। বামপন্থী চরমপন্থাকে একটি গুরুতর অভ্যন্তরীণ হুমকি হিসাবে স্বীকার করলেও কংগ্রেস-নেতৃত্বাধীন ইউপিএ-এর দৃষ্টিভঙ্গি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর দৃষ্টিভঙ্গির ফারাক স্পষ্ট। নকশাল খতমে মোদি জমানার পদক্ষেপ, তৎপরতা নয়া রেকর্ড গড়েছে।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকার নকশাল সমস্যার মাত্রা বুঝতে পেরেছিল। তারা ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান (আইএপি) এবং বহুল প্রচারিত অপারেশন গ্রিন হান্ট চালু করেছিল। তবে লক্ষ্য স্থির হলেও, বাস্তবায়নে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই ইউপিএ প্রতিরক্ষামূলক, প্রতিক্রিয়াশীল অবস্থান নিয়েছিল। এমনকী যখন নিরাপত্তা অভিযান শুরু হয়, তখনও গোয়েন্দা তথ্য এবং নির্ভুলতার অভাব ছিল বলে অভিযোগ ওঠে। বসে আলোচনার প্রস্তাব সেভাবে গায়ে নেয়নি সসস্ত্র নকশাল বাহিনী। ফলত যা হয়, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কায়েম ছিল নিয়ন্ত্রণ। ইউপিএ সরকারের শেষ দিকে,নকশালদের হামলা, সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা বেড়েছিল পাল্লা দিয়ে।
পরিস্থিতির বদল ঘটে ২০১৪ সালে। শুরু থেকেই, বিজেপি স্পষ্ট করে, সশস্ত্র বিদ্রোহের প্রতি জিরো টলারেন্স, অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত কোনও আলোচনা নয় এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের কোন ছাড় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে, সরকার অপারেশন প্রহার এবং অপারেশন অক্টোপাসের মতো সমন্বিত এবং গোয়েন্দা-চালিত অভিযান শুরু করেছে। স্যাটেলাইট নজরদারি, ড্রোন রিকন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলি ন্যূনতম বেসামরিক সুরক্ষার মাধ্যমে গুরুত্বপূর্ণ মাওবাদী আস্তানাগুলি ধ্বংস করেছে।
এক্ষত্রে, পরিসংখ্যানের সঙ্গেই উল্লেখ করা জরুরি, এনডিএ সরকার শুরু থেকেই বুঝতে পেরেছিল, এই সমগ্র ব্যবস্থার কৌশলে বন্দুক কোনওদিনই একমাত্র হাতিয়ার হতে পারে না। দেশের বিজেপি সরকার বুঝতে পেরেছিল, বন্দুক যদি অস্ত্র হয়, আথলে অপর এক অস্ত্র হবে উন্নয়ন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই) এবং ভারতমালা পরিযোজনের মতো প্রকল্পের মাধ্যমে, একসময় নকশালদের দ্বারা বিচ্ছিন্ন এবং শোষিত প্রত্যন্ত আদিবাসী অঞ্চলগুলি এখন দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত হচ্ছে।সরকারের পুনর্বাসন নীতিও ফলপ্রসূ হয়েছে। শত শত প্রাক্তন নকশাল বৃত্তিমূলক প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা এবং মর্যাদার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে আত্মসমর্পণ করেছেন।
ফলস্বরূপ, এক ধাক্কায় কমেছে সহিংসতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য, নকশাল-সম্পর্কিত সহিংসতা ৭৭শতাংশ কমেছে এবং ইউপিএ আমলের সময়কাল থেকে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর মৃত্যুর হার ৮৫শতাংশ কমেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?