রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারত-পাক সংঘাতের সময় পারমাণবিক হামলার পরিস্থিতি তৈরি হয়েছিল? বিস্ফোরক দাবি বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Kaushik Roy | ২৬ মে ২০২৫ ২৩ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ভারত-পাক সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল দুই দেশেই। তবে পরিস্থিতি কি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত ছড়িয়েছিল? যুদ্ধবিরতির পর এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানান, সামরিক উত্তেজনার মধ্যেও ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘর্ষের ধারেকাছেও যায়নি। দক্ষিণ এশিয়ায় কোনও ধরনের উত্তেজনা ছড়ালেই যে পারমাণবিক হামলার প্রসঙ্গ ওঠে সেই দৃষ্টিভঙ্গি নিয়েও কড়া মন্তব্য করে বসলেন তিনি।

জার্মান সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ‘বিশ্ব কতটা কাছাকাছি ছিল পারমাণবিক যুদ্ধের?’ এর উত্তরে জয়শঙ্কর বলেন, ‘খুব, খুব দূরে। আমি সত্যিই এই প্রশ্নে অবাক হয়েছি। আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি, আমাদের হামলা ছিল অত্যন্ত পরিমিত, সতর্ক। আমাদের লক্ষ্য ছিল উত্তেজনা আরও না বাড়ানো। এরপর পাকিস্তানি সেনা গুলি চালায়। আমরা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করতে সক্ষম হই। তারপর, ওদের অনুরোধেই গুলি চালানো বন্ধ হয়’।

তিনি আরও বলেন, ‘কোনও পর্যায়েই পারমাণবিক উত্তেজনার পর্যায়ে যাওয়া হয়নি। দক্ষিণ এশিয়ার যেকোনও ঘটনার সঙ্গে পারমাণবিক সমস্যা জুড়ে দেওয়ার একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়। পারমাণবিক ইস্যু নিয়ে বরং পশ্চিমাঞ্চলে অনেক বেশি কিছু ঘটছে’।

উল্লেখ্য, গত ৭মে কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পরে ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে হামলা চালায়। পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ধ্বংস হয় একাধিক জঙ্গিঘাঁটি। ভারতের হামলায় বড়সড় ধাক্কা খেয়ে ড্রোন হামলার মাধ্যমে ভারতের সেনা ঘাঁটি ও বেসামরিক এলাকা লক্ষ্য করে আক্রমণ করে পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্সের কাছে হার মানতে হয় পাকিস্তানকে। ১০ মে দুই দেশের সেনাবাহিনী পরস্পরের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতিতে সম্মত হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া